সানি লিওনের পর কলেজের মেধাতালিকায় বলিউডের গায়িকা নেহা কক্করের নাম
সানি লিওনের পর কলেজের মেধাতালিকায় বলিউডের গায়িকা নেহা কক্করের নাম
আশুতোষ কলেজের মেধাতালিকায় সানি লিওনের নাম নিয়ে জল্পনার রেশ এখনও কাটেনি তারই মধ্যে একই রকম ঘটনার প্রকাশ্যে এল মালদহ জেলাতেও। যা নিয়ে আবারো সরগরম শিক্ষা মহলে। সেখানে মানিকচক কলেজে পাশের তালিকায় একদম প্রথমে নাম উঠেছে নেহা কক্করের, তবে কীভাবে এমন কাণ্ড ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন মানিকচক কলেজের অধ্যক্ষ।

প্রসঙ্গত, রাজ্যের কলেজে কলেজে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াতের তালিকায় তারকাদের নাম জোড়ানোর ঘটনার সূত্রপাত দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে। ইংরাজি বিভাগের মেধা তালিকায় সেখানে একেবারে প্রথমেই দেখা যায় পর্ন তারকা সানি লিওনের নাম। দেখেই অবাক হয়ে যান পড়ুয়ারা। ওই মেধা তালিকা নেটদুনিয়ায় ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।
কলেজ কর্তৃপক্ষের দাবি ছিল, কীভাবে এমন ত্রুটিপূর্ণ মেধা তালিকা প্রকাশিত হল, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে নিয়েই যখন মত্ত নেটিজেনরা ঠিক সেই সময় এই প্রসঙ্গে টুইট করেন সানি স্বয়ং। শীঘ্রই কলেজে পড়তে আসছেন বলেই উল্লেখ করেন তিনি। তা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আশুতোষের ছায়া বজবজ কলেজেও। সেখানেও মেধা তালিকায় নাম রয়েছে সানি লিওনের। এক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানায় কলেজ কর্তৃপক্ষ।
একই কাণ্ড ঘটেছে বারাসত গর্ভনমেন্ট কলেজেও। সেখানেও মেধা তালিকায় সানি লিওনে, মিয়া খলিফা, জনি সিনস-সহ ৪ পর্নস্টারের নাম। মেধা তালিকায় ভাইরাল হওয়া মাত্রই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় বইতে থাকে। যদিও কলেজ কর্তৃপক্ষ পুরো বিষয়টিকেই ভুয়ো বলে উড়িয়ে দেয়। তাদের দাবি, কলেজের মেধা তালিকায় এরকম কারও নাম নেই। তবে এবার পর্নস্টারদের পাশাপাশি মেধা তালিকায় মিলল সংগীত শিল্পী নেহা কক্করের নামও।












Click it and Unblock the Notifications