Wrestlers Protest: সাক্ষী-বজরংদের বিরুদ্ধে এবার বিক্ষোভ যন্তর মন্তরে, নতুন বছরে সূচনা আরও এক আন্দোলনের
ভারতীয় কুস্তিতে সচ্ছতা আনতে এবং আগামী প্রজন্মের কুস্তিগীরদের ভবিষ্যতকে সুরক্ষিত করতে ২০২৩ সালে বছরভর আন্দোলন করেছিলেন সাক্ষী মালিক-বজরং পুনিয়া সহ দেশের প্রথম সারির কুস্তিগীরা। কিন্তু আন্দোলনের জেরে ভারতীয় কুস্তি ফেডারেশনে তৈরি হয়েছে প্রশাসনিক জটিলতা, এরজেরে বন্ধ জাতীয় স্তরের একাধিক চ্যাম্পিয়নশিপ। এই পরিস্থিতিতে সাক্ষীদের বিরুদ্ধে সরব হলেন জুনিয়র কুস্তগীররা।
ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্থার প্রতিবাদে যে যন্তর মন্তরে ২০২৩ সালে ৪৪ দিন ধরে প্রতিবাদ অবস্থান চালিয়ে ছিলেন সাক্ষী-বজরংরা সেখানেই তাদের বিরুদ্ধে পাল্টা স্লোগান উঠল। বুধবার যন্তর মন্তরে শতাধিক জুনিয়র কুস্তিগীর বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীদের বিরুদ্ধে। তাঁদের দাবি সাক্ষী-ভিনেশদের জন্য তাঁদের কেরিয়ারে ক্ষতি হচ্ছে।

প্রতিবাদীদের দাবি, এই তিন জনের জন্য তাদের ভবিষ্যত নষ্ট হয়ে যাচ্ছে। কোনও প্রতিযোগিতা হচ্ছে না। এই তিন জনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন বুধবারের বিক্ষোভকারীরা। এই ঘটনা কিছুটা হলেও অস্বস্তি বাড়াবে সাক্ষী-বজরংদের। হাতে নতুন ইস্যুও পেয়ে গেল ব্রিজভূষণ গোষ্ঠী।
২০২৩ সালে বছর ভর বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ভারতীয় কুস্তি। ব্রিজভূষণ কাণ্ডের জেরে সরগরম ছিল রাজধানী। ডিসেম্বর মাসের শেষদিকে নির্বাচনের পর সেই বিতর্কের মাত্রা আরও বৃদ্ধি পায়।নিয়ম লঙ্ঘনের জন্য নির্বাচিত কমিটিকে বহিস্কার করে ক্রীড়া মন্ত্রক।আইওএ গঠিত নতুন অ্যাড-হক কমিটি আগামী ২ থেকে ৫ ফেব্রুয়ারি জয়পুরে কুস্তির জাতীয় চ্যাম্পিয়নশিপ করার কথা ঘোষণা করেছে।
কিন্তু অ্যাড হক কমিটির এই সিদ্ধান্ত মানতে নারাজ সঞ্জয় সিং সহ নির্বাচিত কুস্তি ফেডারেশনের কর্তারা। তাঁরা পাল্টা জাতীয় চ্যাম্পিয়নশিপ করার কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে জাতীয় স্তরের প্রতিযোগিতা নিয়ে সংকট তৈরি হয়েছে।
নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং।কিন্তু কমিটিতে আলোচনা না করে এইভাবে কোনও প্রতিযোগিতার স্থান ও দিনক্ষণ ঘোষণা করা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধে।দুয়ারে অলিম্পিক, আন্দোলন-প্রতিবাদে থমকে ভারতীয় কুস্তি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications