রোমে সোনা জিতে বছর শুরু কুস্তিগির বজরং পুনিয়া, রবি কুমারদের

রোমের র‌্যাংকিং সিরিজ ইভেন্ট থেকে আরও দুটি সোনা ভারতের ঝুলিতে। এই নিয়ে টুর্নামেন্টে মোট তিনটি সোনা জিতল ভারত। শনিবার একে একে নিজেদের ফাইনাল লড়াই জিতে সোনাজয়ী হন বজরং পুনিয়া, রবি কুমার দাহিয়া। এর আগে শুক্রবার ভিনেশ ফোগাত ৫৩ কেজি বিভাগের ফাইনালে ইকুয়েডরের লুইসা এলিজাবেথ ভালভার্দেকে হারিয়ে ভারতের হয়ে প্রথম সোনাটি জেতেন।

রোমে সোনা জিতে বছর শুরু কুশ্তিগির বজরং পুনিয়া, রবি কুমারদের

শনিবার পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল ক্যাটেগরির ফাইনালে জর্ডন অলিভারকে ৪-৩ হারিয়ে সোনা জেতেন বজরং পুনিয়া। টুর্নামেন্টের প্রথম রাউন্ড পুনিয়ার প্রতিপক্ষ ছিলেন আমেরিকার জেইন অ্যালেন রাদারফোর্ড। তাঁকে ৫-৪ ব্যবধানে হারিয়েছিলেন বজরং। এরপর কোয়ার্টার ফাইনালেও বজরং মুখোমুখি হন আরও এক মার্কিনের। সেই ম্যাচে জোসেফ ক্রিস্টোফারকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে বজরং প্রতিপক্ষ হিসাবে পান ইউক্রেনের ভ্যাসিল শুপ্তারকে। তাঁকেও ৬-৪ ব্যবধানে হারান বজরং।

এদিকে ফাইনালে বজরংয়ের কাছে হেরেও প্রতিপক্ষের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন কুস্তিগির অলিভার। ম্যাচ শেষে টুইট করে অলিভার লেখেন, 'আজ আমার রাত ছিল না। আমাকে আরও অনেক কষ্ট করতে হবে আমার কাঙ্খিত স্থানে পৌঁছাতে। তবে বজরংকে হ্যাটস অফ। তিনি এক দুর্দান্ত প্রতিপক্ষ। পরবর্তী সময় পর্যন্ত অবেক্ষা রইল।'

এদিকে ৬১ কেজি বিভাগের ফাইনালে রবি কুমার মুখোমুখি হন কাজাখস্তানের নুরবোলাত আবদুয়ালিয়েভের। তাঁকে ১২-২ ব্যবধানে খুব সহজে হারিয়ে দিয়ে ভারতের হয়ে টুর্নামেন্টের তৃতীয় সোনাটি জেতেন রবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+