World Chess Championship: কালো ঘুঁটি নিয়েও লিরেনকে রুখে দিলেন গুকেশ, বিশ্ব দাবায় টানা সপ্তম ড্র

World Chess Championship: বিশ্ব দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনকে ফের রুখে দিলেন সর্বকনিষ্ঠ চ্যালেঞ্জার ডি গুকেশ। যার ফলে দশম গেমটিও ড্র হয়ে গেল।

চলতি বিশ্ব দাবায় এই নিয়ে ৭টি গেম ড্র হলো। দুজনেরই ঝুলিতে রয়েছে ৫ পয়েন্ট করে।

World Chess Championship

আজকের ড্র অবশ্য সুনিশ্চিত হলো সবচেয়ে তাড়াতাড়ি। এদিনের দ্বৈরথ চলল আড়াই ঘণ্টার সামান্য বেশি। ৩৬ চালের পরই ড্রয়ে রাজি হয়ে যান গুকেশ ও লিরেন। কাল একাদশ গেমে গুকেশ খেলবেন সাদা ঘুঁটি নিয়ে। তার পরের দিন দ্বাদশ গেম। তারপর রেস্ট ডে।

আজ লিরেন সাদা ঘুঁটি নিয়ে খেললেন। আস্থা রেখেছিলেন তাঁর পছন্দের লন্ডন ওপেনিংয়ে। গুকেশও উপযুক্তভাবেই জবাব দিতে থাকেন। বুদ্ধিমত্তায় লিরেনকে টক্কর এতটাই দেন গুকেশ, যে পরে চিনের বিশ্বচ্যাম্পিয়ন স্বীকার করেছেন, আমি কিছুটা অবাকই হয়েছি। যেটা অ্যাডভান্টেজ ভাবছিলাম, সেটা তা ছিল না।

দশম চাল দিতে তাই বেশ কিছুটা সময় নেন লিরেন। এরপরও কিছুটা সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছিলেন ডিং। যদিও শেষ অবধি গুকেশ ম্যাচ ড্রয়ের দিকেই নিয়ে যান। গুকেশ জানিয়েছেন, কালো ঘুঁটি নিয়ে খেলে ড্র করে তিনি সন্তুষ্ট।

গুকেশের কথায়, কালো ঘুঁটি নিয়ে এমন সলিড ড্র যথেষ্টই ভালো রেজাল্ট। আরও চারটি আকর্ষণীয় গেম বাকি। এই গেমের কোয়ালিটি খুবই উঁচু মানের ছিল। কিছু ক্ষেত্রে উন্নতিও হয়েছে। সামগ্রিকভাবে সলিড ড্র। তুল্যমূল্য দ্বৈরথ চলছে, আমাদের লক্ষ্য ভালো খেলা।

ডিং লিরেন বলেছেন, ভুল করার আর অবকাশ নেই। একটি হার পরিস্থিতি খুব খারাপ জায়গায় নিয়ে যেতে পারে। প্রতিটি চালেই সতর্ক থাকতে হবে। গুকেশের বিরুদ্ধে দ্বৈরথের ফলাফল ৫-৫, এতে অবাক নন বিশ্বচ্যাম্পিয়ন। লিরেনের কথায়, কোনওটায় আমি ভালো খেলছি, কোনওটাতে গুকেশ। তাই ফলাফলে এখনও অবধি খেলার মানের সঠিক প্রতিফলনই দেখা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+