WFI Elections: বিজ্ঞপ্তি প্রকাশ ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের, জেনে নিন চূড়ান্ত দিনক্ষণ
WFI Elections: ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন হবে আগামী ৬ জুলাই। রিটার্নিং অফিসার তথা অবসরপ্রাপ্ত বিচারপতি মহেশ মিত্তল কুমার সরকারিভাবে জানিয়ে দিলেন বহু্ আলোচিত ভারতীয় কুস্তি সংস্থার ভোটাভুটি হবে ৬ জুলাই, একইদিনে নির্বাচনের ফল ঘোষণা হবে।
বিশেষ সাধারণ সভার মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নির্বচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার যাবে ২৩ জুন থেকে ২৫ জুন। মনোনয়ন পত্র পরীক্ষা হবে ২৮ জুন। আগামী ১ জুলাই অনিচ্ছুক প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারবেন। ২ জুলাই চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ৬ জুলাই সাধারণ সভা নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

সভাপতি, বর্ষীয়ান সহ সভাপতি, চার সহ সভাপতি, সচিব, দুই যুগ্ম সচিব, কোষাধ্যক্ষ, পাঁচ কার্যকরী কমিটির সদস্য এই পদগুলিতেই নির্বাচন হবে। ব্রিজভূষণ নিজে ফের একবার সভাপতি পদে লড়তে চান। নিজে একান্তই প্রতিদ্বন্দ্বীতা করতে না পারলে তাঁর পুত্র করণ সিংকে শীর্ষপদে বসাতে চাইছেন। বর্তমানে উত্তরপ্রদেশ কুস্তি সংস্থার প্রধান ব্রিজ ভূষণ পুত্র।

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে ৪৫ দিনের সময়সীমা বেধে দেওয়া হয়েছিল নির্বাচনের জন্য। আগামী ১৭ জুন শেষ হচ্ছে এই সময়সীমার মেয়াদ।কিন্ত বিশেষ সাধারণ সভার মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু এই সভা আহ্বান করার জন্য ২১ দিনের নোটিশ দিতে হয়। তাই নির্বাচন প্রক্রিয়া ৬ জুলাইয়ের আগে করা সম্ভব নয়।
এদিকে নির্বাচনের আগে অস্বস্তি ক্রমেই বাড়ছে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের। সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে আন্দোলন শুরু করেছেন সাক্ষী মালিক-বজরং পুনিয়ার মতো দেশের প্রথম সারির কুস্তিগীররা।

কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিট। দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযোগের সত্যতা যাচাই করতে ইন্দোনেশিয়া, বুলগেরিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া এবং কিরঘিজস্তানের কুস্তি সংস্থার কাছ থেকে কিছু প্রতিযোগিতার ভিডিও এবং ছবি চাওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications