Weightlifting: কুস্তির পর ভারোত্তোলন, কর্মকর্তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মহিলা ক্রীড়াবিদের, শুরু তদন্ত

বিগত এক বছরের বেশি সময় ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারতীয় কুস্তি। যৌন হেনস্থা কাণ্ডে অভিযুক্ত হয়েছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। যৌন হেনস্থা কাণ্ডের প্রতিবাদে সরগরম হয়েছে গোটা দেশ। তারকা কুস্তিগীররা আন্দোলনে নেমেছিলেন। কুস্তির পর এবার বিতর্কে ভারোত্তোলন। ফের ঘটল মহিলা ক্রীড়াবিদদের সঙ্গে যৌন হেনস্থার ঘটনা।

এবার স্থান বিহার। খেলা পাল্টালেও অভিযোগ একই থাকল। রাজ্য সংস্থার এক কর্তার বিরুদ্ধে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ করেছেন এক মহিলা ভারোত্তোলক। যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন সংশ্লিষ্ট মহিলা ভারোত্তোলক। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্তকে আটক বা গ্রেফতার করা হয়নি।

wg

মহিলা ভারোত্তোলক অভিযোগ করেছেন, শনিবার পাটুলীপুত্র স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করছিলেন তিনি, সেখানে তখন রাজ্য সংস্থার এক প্রাক্তন কর্তা উপস্থিত হন। তিনি নিজের ঘরে ভারোত্তোলকে ডেকে পাঠান। নিজের ঘরে ডেকে সেখানে ওই ভারোত্তোলকের যৌন নিগ্রহ করার চেষ্টা করেন তিনি। তবে মহিলা ভারোত্তোলকটি কোনও ক্রমে সেই ঘর থেকে বেরিয়ে যান।

এই ঘটনার পরই বিতর্কের দাবানল উঠেছে। কঙ্করবাগ থানায় রাজ্য সংস্থার কর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ভারোত্তোলক। গোটা ঘটনা নিয়ে অভিযোগকারিনীর বয়ান রেকর্ড করেছে পুলিশ, এমনকি তদন্তও শুরু করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে সংশ্লিষ্ট থানার আধিকারিক নীরজ কুমার ঠাকুর বলেন, অভিযোগকারিনীর বয়ান আমরা রেকর্ড করেছি। তার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে আটক বা গ্রেফতার করা হয়নি।

কুস্তি কাণ্ড নিয়ে উত্তাল হয়েছে গোট দেশ। এর জেরে পদ হারাতে হয়েছে ব্রিজ ভূষণকে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও চলছে। সেই বিতর্কের রেশ কাটেননি পুরোপুরি, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা তীব্র আন্দোলন প্রতিবাদ করেছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে। যদিও তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সঞ্জয় সিংই কুস্তি সংস্থার পদে বসেছে।

এরই মধ্যে এবার সামনে চলে এল ভারোত্তোলন। অভিযুক্ত সেই কর্মকর্তা। খেলাধুলায় কেন বার বার এই অভিযোগ উঠছে, তা নিয়ে ভাবনা চিন্তা করার সময় এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+