Vinesh Phogat: ভিনেশের পাশে অভিষেক, কেন্দ্রীয় সরকার ও বিরোধী দলগুলিকে দিলেন দুটি বিকল্প

Vinesh Phogat: ভিনেশ ফোগাটের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিনেশের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দুটি বিকল্পের একটি বেছে নিতেও দাবি জানালেন।

ভিনেশ ফোগাট মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় কুস্তির ফাইনালে নামতে পারলেন না। পেলেন না পদক। দুর্ভাগ্যের শিকার হওয়া ভিনেশের পাশে গোটা দেশ। অভিষেকও দিলেন চমকপ্রদ প্রস্তাব।

Vinesh Phogat

ভিনেশ ফোগাট বিশ্বচ্যাম্পিয়নকে হারানো-সহ গতকাল যখন একের পর এক বাউট জিতছিলেন তখন তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডল থেকে তাৎপর্যপূর্ণ বার্তা দেওয়া হয়। গত বছর কুস্তিগীরদের সঙ্গে আন্দোলনে ভিনেশকে যে পরিস্থিতিতে পড়তে হয়েছিল তা স্মরণ করানো হয়।

কুস্তিগীরদের ন্যায় পাইয়ে দিতে ভিনেশকে রাজধানীর রাজপথে দিন-রাত কাটিয়ে আন্দোলন চালাতে হয়েছে। নেমে এসেছে দিল্লি পুলিশের দমন-পীড়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতৃত্বকে অস্বস্তিতে ফেলে সেই আন্দোলন।

ভিনেশ তাঁর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন ও অর্জুন পুরস্কার প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে রাস্তায় ফেলে এসেছিলেন প্রতিবাদস্বরূপ। এরপরও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে তাঁকে অনভিপ্রেত পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলেও সোশ্যাল মিডিয়ায় সরব হন ভিনেশ।

ফলে কংগ্রেসের মতো তৃণমূলও ভিনেশকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেন্দ্র তথা বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি সোশ্যাল মিডিয়া পোস্টে। ভিনেশকে সোনা জয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে একাধিক পোস্ট করে তৃণমূল, যাতে বিজেপির প্রতি শ্লেষ মিশে ছিল।

ভিনেশ ছিটকে যেতেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ আজকের ঘটনা পরম্পরায় রহস্যের গন্ধ পেয়েছিলেন। যদিও আজ সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায় একযোগে কেন্দ্র ও বিরোধী রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানালেন ভিনেশের পাশে থেকে সহমতে পৌঁছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার।

অভিষেক চাইছেন, হয় ভিনেশকে ভারতরত্ন দেওয়া হোক, নয়তো রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ করে তাঁকে সংসদে পাঠানো হোক। যে সিদ্ধান্তই নেওয়া হোক তা কেন্দ্র ও বিরোধী দলগুলি মিলে সিদ্ধান্তে উপনীত হোক, চান অভিষেক।

ভিনেশ ইস্যুতে আজ সংসদেও ওয়াকআউট করে ভিনেশের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রের উপর চাপ বাড়িয়েছিলেন বিরোধী দলের সাংসদরা। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন ভিনেশের ছিটকে যাওয়ার কারণ ও পরিস্থিতি।

অভিষেকের কথায়, যে তেজস্বিতা বা সাহস ভিনেশ দেখিয়েছেন তা অসাধারণ। তাকে স্বীকৃতি দিতেই এই দুই বিকল্পের মধ্যে একটি বেছে নেওয়ার প্রস্তাব। অভিষেক লিখেছেন, ভিনেশ যে প্রভূত সংগ্রাম চালিয়েছেন বিভিন্ন পরিস্থিতিতে পড়ে তাতে তাঁর জন্য এটুকুই আমরা সকলে মিলে করতে পারি। যদিও তাঁর তেজস্বিতা কোনও পদকে প্রতিফলিত হবে না বলেই ধারণা অভিষেকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+