Paris Olympics 2024: সামলাতে পারলেন না বিরাট ধাক্কা, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘ব্যথিত’ ভিনেশ ফোগাট

২০২৩ সালের এপ্রিল মাস থেকে শুরু হয়েছিল লড়াইটা। কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্থা কাণ্ডের প্রতিবাদে সরব হন ভারতের তারকা কুস্তিগীররা। এরপর সময় এগিয়ে গিয়েছে। প্রতিবাদের তীব্রতা বেড়েছে। দেশের পদকজয়ীরা সরকারের কাছে হয়ে যান আন্দোলনকারী। সাক্ষী-বজরংরা না পারলেও পেরেছিলেন ভিনেশ ফোগাট। অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছিলেন অনেক প্রতিকূলতার মধ্যেও।

অলিম্পিক্সের মঞ্চে একের পর এক শক্ত প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়ে পদকও নিশ্চিত করেছিলেন। কিন্তু বুধবার সকালে যে আঘাতটা পেলেন তা সহ্য করা কঠিন ছিল ভিনেশের জন্য।মঙ্গলবার সারা রাত ধরে অনেক লড়াই করেছিলেন সামান্য ওজন টুকু কমিয়ে ফেলতে। কিন্তু নির্ধারিত সময়েও দেখা গেল ওজন ৫০ কেজির থেকে একটু বেশি রয়েছে তাঁর।

Paris Olympics

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, প্রতিযোগিতা থেকে বাতিল হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন ভিনেশ। অজ্ঞান হয়ে গিয়েছিলেন। শরীরে জলের ঘাটতির কারণে অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি করানো হয়েছে ভারতীয় কুস্তিগীরকে। সারা রাত ঘুমোননি তিনি। বুধবার সকালে প্রতিযোগিতা থেকে বাতিল হওয়ার ভেঙে পড়েন বিনেশ। তাঁর শরীরে জলের ঘাটতি দেখা যায়। সেই কারণে হাসপাতালে ভর্তি করানো হয় ভিনেশকে।

সারারাত ধরে ভিনেশের শরীরে ওপর ধকল গিয়েছে। অনেক কষ্টকর ট্রেনিং করতে হয়েছিল। তাঁর চুল কেটে দেওয়া হয়েছে। জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি। ভারতীয় দলের সঙ্গে থাকা চিকিৎসক দীনেশ পারদিওলা পুরো বিষয়টি ওয়াকিবহাল করেছেন। প্রশ্ন উঠছে তিনি থাকতেও এমন কেন হল, সেই নিয়েও কথা হচ্ছে।

গত বারের সোনাজয়ী জাপানের সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়ে যাত্রা শুরু করেন। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন ভিনেশ । সেমিফাইনালে কিউবার গুজমানকে হারিয়ে ফাইনালে উঠেন। ভিনেশ বাতিল হওয়ায় ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ অ্যান হিল্ডেব্র্য়ান্ডটের বিরুদ্ধে খেলবেন গুজমান।

ভিনেশ ইস্যুতে ভারতীয় কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) সভাপতি সঞ্জয় সিং বলেছেন, "আমাদের হাতে সময় কম, তবে যা করা সম্ভব আমরা সেটাই করছি৷ যেহেতু ভিনেশ সারা রাত ট্রেনিং করছিলেন তাঁর ওজন কমানোর জন্য, ফলে তাঁর সামান্য ডিহাইড্রেশন হয়েছে৷ এটা খুবই দুঃখজনক যে আমরা কুস্তিতে প্রথম স্বর্ণপদক থেকে বঞ্চিত থাকছি। আমাদের ক্রীড়াবিদরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েই প্যারিসে গিয়েছিলেন। আমরা আশাবাদী ছিলাম ২ থেকে ৩টে পদক আসবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+