Tokyo Olympics : তীব্র গরমে মেজাজ হারিয়ে মেদভেদেভের প্রশ্ন, 'মরে গেলে কি ফেডারেশন দেখবে'?

Tokyo Olympics : তীব্র গরমে মেজাজ হারিয়ে মেদভেদেভের প্রশ্ন, 'মরে গেলে কি ফেডারেশন দেখবে'?

টোকিও অলিম্পিকের তৃতীয় রাউন্ডে দুর্দান্ত জয় অর্জন করতে সক্ষম হয়েছেন ড্যানিল মেদভেদেভ। টুর্নামন্টের চতুর্থ রাউন্ডের ম্যাচে খেলতে নামার আগে টোকিওর গরম নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। ইন্টারন্যাশনাল অলিম্পিক ফেডারেশনের কাছে তাঁর প্রশ্ন, এই উষ্ণতায় খেলতে গিয়ে মরে গেলে কী হবে?

তৃতীয় রাউন্ডে দারুণ জয়

তৃতীয় রাউন্ডে দারুণ জয়

ভারতের সুমিত নাগালকে হারিয়ে টোকিও অলিম্পিকের তৃতীয় রাউন্ডে পৌঁছনো ড্যানিল মেদভেদেভ ইতালির ফাবিও ফগনিনির বিরুদ্ধে প্রথম সেট অনায়াসে জিতে যান। ৬-২ ফলাফলে ওই সেটে প্রাধান্য কায়েম করেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। দ্বিতীয় সেটে ফিরে আসেন ইতালির টেনিস তারকা। ওই মোকাবিলা ৩-৬ ফলাফলে হেরে যান ড্যানিল। তবে তৃতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি মেদভেদেভ। ৬-২ ফলাফলে ওই সেট ও ম্যাচ জেতেন রাশিয়ান তারকা।

মেডিক্যাল টাইম আউট

মেডিক্যাল টাইম আউট

ইতালির ফাবিও ফগনিনির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন ড্যানিল মেদভেদেভ। সেই ক্লান্তিতেই তিনি ম্যাচের দ্বিতীয় সেট হেরে যান বলে মনে করনে টেনিস প্রেমীরা। নিজের থিতু করতে ম্যাচের মাঝে টাইম আউট নেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। মেদভেদেভের শরীরিক অবস্থা জানতে চান চেয়ার আম্পায়ার। সেই সময় টেনিস তারকাকে বলতে শোনা যায় যে এই গরমে তিনি অসুস্থ হয়ে মরে গেলে ফেডারেশন কি দায়িত্ব নেবে।

চোখে অন্ধকার দেখছিলেন ড্যানিল

চোখে অন্ধকার দেখছিলেন ড্যানিল

টোকিও অলিম্পিকের তৃতীয় রাউন্ডের ম্যাচ চলাকালীন তিনি যে অসুস্থ হয়ে পড়েছিলেন, তা নিজেই জানিয়েছেন ড্যানিল মেদভেদেভ। জানিয়েছেন যে ম্যাচের দ্বিতীয় সেট চলার সময় তিনি চোখে অন্ধকার দেখছিলেন। ঠিকভাবে খেলা তো দূর, তাঁর পক্ষে দাঁড়িয়ে থাকাই দুষ্কর হয়ে গিয়েছিল বলেও জানিয়েছেন রাশিয়ান টেনিস তারকা। আচমকা শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসায় তাঁর কোর্টে উল্টে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও জানিয়েছেন মেদভেদেভ।

জিতলেন জকোভিচ

জিতলেন জকোভিচ

টোকিও অলিম্পিকের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন নোভাক জকোভিচও। স্পেনের আলেজান্দ্রো ফোকিনার বিরুদ্ধে প্রথম সেট ৬-৩ ফলাফলে জেতেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। দ্বিতীয় সেট ৬-১ ফলাফলে জিতে পরবর্তী রাউন্ডে পৌঁছেছেন সার্বিয়ার টেনিস তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+