Tokyo Olympics : ইতিহাস লিখেও হকির ফাইনালে ওঠা হল না ভারতীয় মহিলাদের, সেমিতে লড়ে হার

Tokyo Olympics : ইতিহাস রচনা করেও হকির ফাইনালে ওঠা হল না ভারতীয় মহিলাদের, সেমিফাইনালে হার

প্রথমবার অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করেছিল ভারতের মহিলা হকি দল। সেই ইতিহাস রানি রামপলদের পক্ষে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হল না। সেমিফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে ২-১ গোলের হার হজম করতে হল ওমেন ইন ব্লু-কে। এখন ব্রোঞ্জ পদক জয়ের জন্য লড়তে হবে ভারতীয় মহিলা হকি দলকে।

শুরুতেই এগিয়ে যায় ভারত

শুরুতেই এগিয়ে যায় ভারত

ম্যাচের প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার পেয়ে যায় ভারতীয় মহিলা হকি দল। গোল করে এগিয়েও যান গত ম্যাচের গোলদাতা গুরজিৎ কৌর। এরপরেই ম্যাচে প্রভাব বিস্তার করে বিশ্বের দুই নম্বর আর্জেন্তিনা। আক্রমণাত্মক রণনীতিতে ভারতের গোলমুখে চাপ বাড়াতে থাকেন কালো জার্সিধারী খেলোয়াড়েরা। তাতে কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়ে ওমেন ইন ব্লু। তবে প্রথম কোয়ার্টারে গোল শোধ দিতে পারেনি আর্জেন্তিনা। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের বিরুদ্ধে আরও চাপ বাড়ায় প্রতিপক্ষ দল। ১৮ মিনিটের মাথায় পাওয়া পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় বিশ্বের দুই নম্বর মহিলা হকি দল।

শেষ দুই কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই

ম্যাচে সমতায় ফেরার পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে আর্জেন্তিনা। আক্রমণে উঠে বারবার ভারতের রক্ষণভাগকে চ্যালেঞ্জের মুখে ফেলার পাশাপাশি একাধিক পেনাল্টি কর্নার পায় বিশ্বের দুই নম্বর মহিলা হকি দল। ৩৬ মিনিটের মাথায় সেই সুযোগের সদ্ব্যবহার করে আর্জেন্তিনা। নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন মারিয়া বারিওনুএভো। ১-২ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালান রানি রামপালরা। বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছেও খালি হাতে ফিরতে হয় ভারতের মহিলা হকি দলকে। একদম শেষ মুহুর্তে পাওয়া পেনাল্টি কর্নার থেকে গোল করতে ব্যর্থ হয় ওমেন ইন ব্লু। দুর্দান্ত সেভ করেন আর্জেন্তিনার গোলরক্ষক।

ইতিহাস রচনা করেও ফাইনালে পৌঁছনো হল না

ইতিহাস রচনা করেও ফাইনালে পৌঁছনো হল না

প্রথমবারের জন্য অলিম্পিক হকির সেমিফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করেছিল ভারতের মহিলা হকি দল। কিন্তু ঐতিহাসিক ফাইনালে আর পৌঁছতে পারল না রানি রামপালের দল। তবে প্রতিযোগিতা থেকে ছিটকে যায়নি ভারত। আগামী ৬ অগাস্ট গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ খেলবেন মেয়েরা। ভারতীয় সময় সকাল ৭টায় শুরু হবে খেলা। এই ম্যাচ জিততে পারলে টোকিও অলিম্পিক থেকে অন্তত ব্রোঞ্জ পদক নিয়ে ফিরতে পারবেন ওমেন ইন ব্লু। অন্যদিকে চলতি অলিম্পিক হকির সেমিফাইনালে হেরে ভারতের পুরুষ হকি দল বৃহস্পতিবার ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলতে নামছে। জার্মানির মুখোমুখি হবে মেন ইন ব্লু। সকাল ৭টা থেকে শুরু হবে খেলা।

ইতিহাস রচনা দুই দলের

ইতিহাস রচনা দুই দলের

টোকিও গেমসের সেমিফাইনালে উঠে ইতিহাস রচনা করেছে ভারতের মহিলা হকি দল। দেশের প্রথম মহিলা হকি দল হিসেবে অলিম্পিকের ফাইনালে পৌঁছনোর নজির গড়েছিলেন রানি রামপালরা। তা যে কম কৃতিত্বের নয়, তা মেনে নিচ্ছেন দেশের ক্রীড়াপ্রেমী মানুষ। অন্যদিকে ৪৯ বছর অলিম্পিক হকির সেমিফাইনালে পৌঁছেও হেরে যাওয়া ভারতীয় পুরুষ হকি দলের থেকে ব্রোঞ্জ পদক চাইছে দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+