স্ট্রেট সেটে থাইল্যান্ড ওপেনে হার পিভি সিন্ধুর
থাইল্যান্ড ওপেন সুপার ৫০০ সিরিজে দ্বিতীয় শীর্ষবাছাই পিভি সিন্ধু স্ট্রেট সেটে হারলেন চতুর্থ বাছাই জাপানের নোজোমি ওকুহারার কাছে।
থাইল্যান্ড ওপেন সুপার ৫০০ সিরিজে দ্বিতীয় শীর্ষবাছাই ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু স্ট্রেট সেটে হারলেন চতুর্থ বাছাই জাপানের নোজোমি ওকুহারার কাছে। খেলার ফলাফল ১৫-২১, ১৮-২১। ৫০ মিনিটের মধ্যেই বিশ্ব ক্রমতালিকায় তৃতীয় সিন্ধু হার স্বীকার করেন নেন অষ্টম স্থানাধিকারী ওকুহারার কাছে।

এই নিয়ে ১১ বারে সাক্ষাতে সিন্ধু জয় পেয়েছেন ৫বার, হারলেন ৬টি ম্যাচ। এই ওকুহারাকে রিও অলিম্পিকের সেমিফাইনালে হারিয়েছিলেন সিন্ধু। এই বছরে অল ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালেও হারান। তবে এদিন স্ট্রেট সেটে হেরে বসলেন।
এবছর তিনটি ফাইনালে উঠে তিনটেই হারলেন সিন্ধু। বেইওয়েন ডংয়ের বিরুদ্ধে সিন্ধু ইন্ডিয়া ওপেন ফাইনাল হারেন। তারপরে কমনওয়েলথ গেমসের ফাইনালে সাইনা নেহওয়ালের বিরুদ্ধেও হারেন।
থাইল্যান্ড ওপেনের ফাইনালে ওঠার পথে সিন্ধু ইন্দোনেশিয়ার গ্রেগরিয়া মিরিস্কাকে হারান।












Click it and Unblock the Notifications