প্রো কবাডিতে হরিয়ানা স্টিলার্সকে হারাল তেলেগু টাইটানস
প্রো কবাডিতে হরিয়ানা স্টিলার্সকে হারাল তেলেগু টাইটানস
প্রো কবাডি লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে হরিয়ানা স্টিলার্সকে ১১ পয়েন্টের ব্যবধানে হারাল তেলেগু টাইটানস। এই হারের ফলে চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে গেল হরিয়ানার দল।

রবিবার দিল্লির জহরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে হরিয়ানা স্টিলার্স ও তেলেগু টাইটানসের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই আশা করেছিলেন কবাডি ফ্যানরা। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টোটাই। ম্যাচ যত গড়িয়েছে ততই হরিয়ানা স্টিলার্সের ওপর প্রভাব বিস্তার করেছে তেলগু টাইটানস। ৪০-২৯ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জেতেন সিদ্ধার্থ দেশাই, সূর্য দেশাইরা।
ম্যাচে ২৪টি রেইড পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় তেলেগু টাইটানস। পাশাপাশি ১০টি ট্যাকেল ও ৪টি অল আউট পয়েন্টও যায় জয়ী দলের ঝুলিতে। অন্যদিকে হরিয়ানা স্টিলার্সরা ২২টি রেইড পয়েন্টের পাশাপাশি ৩টি ট্যাকেল পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়।












Click it and Unblock the Notifications