হরিয়ানায় তাইকোন্ডো খেলোয়াড়কে গুলি করে খুন, কাঠগড়ায় কোচ
হরিয়ানায় তাইকোন্ডো খেলোয়াড়কে গুলি করে খুন, কাঠগড়ায় কোচ
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ২৫ বছরের মহিলা তাইকোন্ডো খেলোয়াড়কে গুলি করে খুনের অভিযোগ উঠেছে তাঁর কোচের বিরুদ্ধে। হরিয়ানার গুরুগ্রামের বোহরা খুর্দ গ্রামের এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার ও পুলিশ সূত্র জানা গিয়েছে, খুন হওয়া তাইকোন্ডো খেলোয়াড়ের নাম সরিতা। তিনি কোচ সম্বিরের অধীনে ছয় বছর আগে অনুশীলন শুরু করেন বলে তদন্তে জানা গিয়েছে। অভিযোগ, বেশ কয়েক বছর আগেই সরিতাকে বিয়ের প্রস্তাব দেন কোচ সম্বির। সরিতার কাছে একই প্রস্তাব আসে পরেও। কিন্তু প্রতিবারই কোচের প্রস্তাব ফিরিয়ে দেন হরিয়ানার এই তাইকোন্ডো খেলোয়াড়। বারবার চাপ আসতে থাকলে ওই কোচের কাছে অনুশীলন নেওয়াও বন্ধ করে দেন সরিতা। আর সে জন্যই তাঁকে খুন হতে হয় বলে সরিতার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Haryana:A 25-yr-old taekwondo player, Sarita was shot dead by coach Sombir allegedly for rejecting his marriage proposal,in Bilaspur area in Gurugram, today morning.ACP Crime Preet pal says, "Deceased had, earlier, filed complaint against accused. We're investigating the matter". <a href="https://t.co/eNmsYVpEfG">pic.twitter.com/eNmsYVpEfG</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1194216810414870529?ref_src=twsrc%5Etfw">November 12, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>পরিবার সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন সরিতা। রাস্তাতেই এক যুবক তাঁকে গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলেই ওই মহিলা তাইকোন্ডো খেলোয়াড়ের মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত সরিতার কোচ সম্বিরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। নিহত তাইকোন্ডো খেলোয়াড় অভিযুক্তের পূর্বপরিচিত বলেও জানতে পেরেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক কোচের খোঁজে তল্লাশি চলছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications