Paris Paralympics 2024: গর্বের সঙ্গে রয়েছে সোনা হাতছাড়া হওয়ার হতাশা, রুপো জিতে অনুভূতি প্রকাশ সুহাসের
প্যারা ব্যাডমিন্টনে এসএল৪ ক্যাটেগরিতে সিঙ্গলসে রুপো জিতেছেন সুহাস যথীরাজ। ভারতীয় প্যারা-শাটলার সুহাস যথীরাজ টানা দ্বিতীয় প্যারালিম্পিক্সে রুপোর পদক জিতলেন। রুপো জিতে গর্বিত হলেও, সোনা হারানোর জন্য "দুঃখ এবং হতাশার" অনুভূতি প্রকাশ করেছেন। ৪১ বছর বয়সী এই শাটলার বিশ্বের এক নম্বর হিসেবেই প্যারিসের প্যারালিম্পিক্সে অংশ নিয়েছিলেন। পুরুষদের একক এসএল৪ বিভাগে ফাইনািলে উঠলেও সোনা হাতছাড়া করলেন।
সোমবার ফাইনাালের লড়াইয়ে ফ্রান্সের লুকাস মাজুরের কাছে হেরে সুহাসকে রুপোর পদক জিতেই সন্তুষ্ট থাকতে হল। এই নিয়ে পর পর দুইবার প্যারালিম্পিক্সে সোনা হাতছাড়া হল সুহাসের। মঙ্গলবার নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন ভারতীয় এই প্যারা শাটলার।

সুহাস আরও বলেছেন, 'রুপো জিতে একটি মিশ্র অনুভূতি হচ্ছে, সোনা হারানোর দুঃখ এবং হতাশা আছে। কিন্তু আমি এটাও জানি যে প্যারালিম্পিক্সে যোগ্যতা অর্জন করা এবং দেশের প্রতিনিধিত্ব করা একটি বড় বিষয় ছিল। সেটা করতে পেরে এবং দেশকে আরও একটা পদক উপহার দিতে পেরে আমি খুশি।'
প্যারিসে ব্যাডমিন্টন এসএল৪ ইভেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লুকাস মায়ুরের কাছে ৯-২১, ১৩-২১ ব্যবধানে হার সুহাসের। ৪১ বছরের এই ভারতীয় শাটলার ইন্ডিয়ান সিভিল সার্ভিস আধিকারিক। প্রয়াগরাজ এবং গৌতমবুদ্ধ নগরের জেলাশাসকের দায়িত্ব পালন করেছেন। এর আগে টোকিওতেও রুপো জিতেছিলেন। টোকিওতেও এই প্রতিদ্বন্দ্বীর কাছেই হেরেছিলেন সুহাস।'
এই প্রসঙ্গে সুহাস বলেন, 'উভয় রৌপ্য পদক তাদের চ্যালেঞ্জ ছিল. আমি যেমন বলেছি, প্রথমবার লোকেরা আপনাকে এতটা গুরুত্ব সহকারে নেবে না যতক্ষণ না আপনি সর্বোচ্চ স্তরে পারফরম্যান্স করছেন। কিন্ত সব সময় প্রত্যাশা অনুসারে পারফৱম্যান্স করা যায় না। কিছু ক্ষেত্রে সেটা মেনে নিতে হয়।এশিয়ান প্যারা গেমসের সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা জিতেছি, আমি এই যাত্রা উপভোগ করেছি।"
তার বাম পায়ের গোড়ালিতে জন্মগত বিকৃতি নিয়ে জন্মগ্রহণ করেন, যা তার গতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে, সুহাস এসএল ৪ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন যা এসএসল ৩ এর তুলনায় কম গুরুতর প্রতিবন্ধকতা নিয়ে দাঁড়িয়ে থাকা ক্রীড়াবিদদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।












Click it and Unblock the Notifications