চাপের মুখেও নিজের অবস্থানে অনড় ব্রিজভূষণ, ওড়ালেন পদত্যাগের জল্পনা
কুস্তিগীরদের আন্দোলনে নিয়ে রাজনৈতিক তরজা শুরু। সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের আন্দোলনকে কংগ্রেসের চক্রান্ত বলে পাল্টা দাবি করলেন কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং। একইসঙ্গে তিনি যে পদত্যাগ করবেন না সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কুস্তি ফেডারেশনের সভাপতি।
শনিবার সকালে যন্তর মন্তরে আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। একইসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসছেন কুস্তিগীরদের ধর্ণা মঞ্চে।

#WATCH | I have been saying from the beginning that some industrialists and Congress are behind this protest. This is not a protest by wrestlers: Wrestling Federation of India (WFI) president Brij Bhushan Sharan Singh pic.twitter.com/LID21jnwqL
— ANI (@ANI) April 29, 2023
চাপের মুখেও পদত্যাগের সিদ্ধান্তে নারাজ ব্রিজ ভূষণ। কুর্সি ছাড়ার প্রসঙ্গ উড়িয়ে ব্রিজ ভূষণ বলেন, 'পদত্যাগ কোনও বড় কথা নয়, আমি অপরাধী নই। তাই পদত্যাগের কোন প্রশ্নই ওঠে না।'
একইসঙ্গে ব্রিজ ভূষণ উল্লেখ করেছেন, 'পদত্যাগ করলে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটাকে মান্যতা দেওয়া হবে। আমার কার্যকাল প্রায় শেষ এসেছে। সরকার ইতিমধ্যেই কুস্তি ফেডারেশনের নির্বাচনের জন্য তিন সদস্যের কমিটিও গঠন করেছে। নির্বাচনের মধ্য দিয়ে আমার কার্যকালের মেয়াদ শেষ হবে।'
#WATCH | They (wrestlers) did not complain to any police station, sports ministry or federation for 12 years. Before their protest, they used to praise me, invite me to their weddings and take photographs with me, seek my blessings. Now the matter is with the Supreme Court and… pic.twitter.com/8OaqPO6j0e
— ANI (@ANI) April 29, 2023
উল্লেখ্য, ভারতীয় অলিম্পিক্স কমিটির তরফে আপাতত কুস্তি ফেডারেশনের প্রতিদিনের কাজ চালানোর জন্য তিন সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৪৫ দিনের মধ্যেই কুস্তি ফেডারেশনের নির্বাচন আয়োজন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

কংগ্রেস নেত্রীর অভিযোগ, 'সরকার চাইছে ব্রিজ ভূষণ শরণ সিংকে বাঁচাতে ।প্রধানমন্ত্রীর থেকে আমার কোনও প্রত্যাশা নেই। তিনি এই কুস্তিগীরদের নিয়ে একেবারেই ভাবিত নন। তাই এখনও পর্যন্ত একবারও কথা বলার প্রয়োজন মনে করেননি। অথচ যখন এরাই পদক জিতে দেশে ফিরেছিল তখন তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।'
গত শুনানিতে দিল্লি পুলিশকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কুস্তিগীরদে অভিযোগের ভিত্তিতে এফ আই আর নিতে। শীর্ষ আদালতের নির্দেশের পর সকালে কনট প্লেস থানায় যান কুস্তিগীর সাক্ষী মালিক সহ অন্যান্য কুস্তিগীররা।

যদিও সাক্ষী মালিক স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, 'আমরা কোনও রাজনৈতিক দলের অংশ নই। রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা আসছেন এখানে এবং বক্তব্য পেশ করছেন। তাঁর দায়িত্ব সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতা বা নেত্রীর।'












Click it and Unblock the Notifications