ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির ফাঁকে বই-খাতা নিয়ে হোটলবন্দি শুটার মনু

ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির ফাঁকে বই-খাতা নিয়ে হোটলবন্দি শুটার মনু

করোনা ভাইরাসের আবহে অলিম্পিক্সের অনুশীলন সারতে ক্রোয়েশিয়ায় রয়েছেন ভারতীয় শুটাররা। সেখানেই টোকিও গেমসের প্রস্তুতি ইভেন্টেও তাঁরা অংশ নেবেন। একাধারে বাকিদের থেকে আলাদা হয়ে বিএ পরীক্ষাতেও বসবেন ভারতীয় শুটিং দলের অন্যতম সদস্য মনু ভাকের। যাঁর কাছে অলিম্পিক্সে পদক আশা করছে দেশ, তাঁর পরীক্ষার সাফল্যও কামনা করেন ক্রীড়াপ্রেমীরা।

ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির ফাঁকে বই-খাতা নিয়ে হোটলবন্দি শুটার মনু

করোনা ভাইরাসের আবহে চলতি বছর দিল্লিতে হওয়া শুটিং বিশ্বকাপের পদক তালিকায় তাবড় দেশগুলিকে পিছনে ফেলে দিয়েছিল ভারত। ইভেন্টে যে পরিমাণ সোনা জিতেছিলেন ভারতীয় শুটাররা, তা এর আগে কখনও হয়নি। ফলে তাঁরা যে টোকিওয় অনুষ্ঠিত হতে চলা বড় ইভেন্টে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবেন, তা বলার অপেক্ষা রাখে না। এবার টোকিও অলিম্পিককে পাখির চোখ করে মোট আশি দিনের কর্মকাণ্ড সঙ্গে নিয়ে ভারত ছেড়েছে ১৫ জনের ভারতীয় শুটার দল।

করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় ইউরোপের ওই দেশে অনুশীলনের পাশাপাশি ২০ মে থেকে ওসজেকে শুরু হতে চলা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন ভারতীয় শুটাররা। একই শহরে ২২ জুন থেকে শুরু হতে চলা শুটিং বিশ্বকাপেও অংশ নেবেন মনু ভাকেররা। সোমবার থেকে জাগরেবে ভারতীয় শুটারদের অনুশীলন শুরু হবে। তাঁর আগে হোটেলের ঘরে খাতা-বই-পেন নিয়ে পঠনপাঠনে ব্যস্ত রয়েছেন মনু।

ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের দুই দিন আগে অর্থাৎ ১৮ মে বিএ পরীক্ষার চতুর্থ সেমেস্টার দেবেন মনু। যিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন লেডি শ্রী রাম কলেজ ফর ওমেনে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। সেই পরীক্ষার প্রস্তুতিও তাঁর চূড়ান্ত বলে জানিয়েছেন ভাকের। তাঁর কথায়, এমন ঘটনা তাঁর জীবনে আগেও ঘটেছে। দুই দিক সামলানো খুব একটা কঠিন নয় বলেও জানিয়েছেন ভারতীয় শুটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+