Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics: ম্যাচের মধ্যেই চোটের কবলে মারিন, কঠিন সময়ে সমবেদনা জানিয়ে বার্তা দিলেন পিভি সিন্ধু

চোটের জন্য টোকিও অলিম্পিক্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। প্যারিসেও দুরন্ত ছন্দে ছিলেন, কিন্তু অভিশপ্ত চোট ফের অন্ধকার ঘনিয়ে আনল স্প্যানিশ মহিলা শাটলার ক্যারোলিনা মারিনের অলিম্পিক্স পদকের স্বপ্নে। রবিবার প্যারিস অলিম্পিক্সের মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসের সেমিফাইনালে খেলাতে নেমেছিলেন মারিন, কিন্তু খেলার মধ্যেই চোট পান ক্যারোলিনা মারিন। ফলে কোর্টে নামতে পারেননি ক্যারোলিনা। কঠিন সময়ে তাঁকে সমবেদনা জানালেন পিভি সিন্ধু।

প্যারিস অলিম্পিক্সের মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসের সেমিফাইনালে পায়ে গুরুতর চোট পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্পেনের ক্যারোলিনা মারিন।চিনের হে বিংজিয়াওয়ের বিরুদ্ধে খেলতে নামেন স্প্যানিশ তারকা। ম্যাচের দ্বিতীয় গেমে চোট পান পায়ে। চোটের কারণে ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করতে বাধ্য হন মারিন। ২১-১৪, ১০-৬ ফলে এগিয়ে থাকার সময়ই মারিন রবিবার বিশ্রীভাবে চোট পান। এর ফলে আর খেলা চালিয়ে যেতে পারেননি।

Paris Olympics

ম্যাচের একটি শট মারার জন্য মারিন পিছনের দিকে ঝাঁপ দিয়েছিলেন কিন্তু কোর্টে বিশ্রীভাবে তার ডান পায়ে অবতরণ করে। মেঝেতে স্পর্শ করতেই মারিন নিচে পড়ে যান। এরপরই ব্যাথা যন্ত্রণায় কান্নায় তাঁর চোখ ভিজে যায়। তিনি তার চিকিৎসা কর্মীদের সাহায্যে একটি হাঁটু বন্ধনী পরলেন এবং অসহায়ভাবে কোর্ট ছাড়লেন।

তবু উঠে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে দু'টি পয়েন্ট খেলেন। দু'টিতেই হারেন। তার পরে আর চালিয়ে যেতে পারেননি। এক প্রকার বাধ্য হয়েই কোর্ট ছাড়তে হল তাঁকে। রিও অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ীকে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে দেখে গ্যালারির মধ্যে অনেকেই কান্নায় ভেঙে পড়েছিলেন।

কঠিন সময়ে মারিনের পাশে থেকে বার্তা পোস্ট করেছেন সিন্ধু। সমাজমাধ্যমে সিন্ধু লিখেছেন, "আমার অন্যতম শত্রু এবং ঘনিষ্ঠ বন্ধুকে পৃথিবীর সমস্ত ইতিবাচক শক্তি দিতে চাই। আজকে ও একটা দারুন ম্যাচ খেলছিল। তোমাকে সমর্থন করছিলাম। একটা স্পষ্ট কথা বলতে চাই যে খেলোয়াড়ের বিরুদ্ধে কখনও খেলতে চাইতাম না, সে হল তুমি। তোমার ইচ্ছাশক্তি, দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব এবং বিপক্ষকে প্রবল চাপে ফেলার শক্তির কথা বলতেই হবে। তোমার ইচ্ছাশক্তি দেখে বলতে পারি, খুব দ্রুত তোমার আরোগ্য কামনা করি। জেনে রাখো, আমি তোমার সবচেয়ে বড় সমর্থক।"

হাঁটুর ইনজুরির কারণে টোকিও অলিম্পিকেও অংশ নিতে পারেননি মারিন। ৩১ বছর বয়সী স্প্যানিশ তারকা, সম্ভবত এই বছর তার চূড়ান্ত অলিম্পিকেও অংশগ্রহণ করছিলেন। তিনি ব্রোঞ্জ পদকের ম্যাচে অংশ নিতে পারেন কি না সেটাই দেখার বিষয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+