বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরবর্তী রাউন্ডে শ্রীকান্ত-সিন্ধু
ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নিলেন পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্ত।
ফের একবার নিজের মানসিকতার পরীক্ষা দিলেন কিদাম্বি শ্রীকান্ত। প্রায় হারের মুখ থেকে দুরন্ত ম্যাচ খেলে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা করে নিলেন শ্রীকান্ত।

বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্পেনের প্রতিপক্ষ পাবলো আবিয়ানের মুখোমুখি হয়েছিলেন কিদাম্বি। কিন্তু স্প্যানিশ এই প্রতিপক্ষের বিরুদ্ধে জয় তুলে নিতে প্রায় কালঘাম ছুটে যায় কিদাম্বির। অবশেষে এক ঘন্টা দু'মিনিটের লড়াইয়ে পাবলোকে ২১-১৫, ১২-২১ এবং ২১-১৪ ব্যবধানে হারিয়ে দেয় কিদাম্বি শ্রীকান্থ।
অন্য দিকে, মহিলাদের সিঙ্গলসের ম্যাচে সহজ জয় পেলেন পিভি সিন্ধু। ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ ফিটরেনকে স্ট্রেট সেটে হারিয়ে পরবর্তী রাউন্ডে নিজের জায়গা পাকা করে নিলেন এই তারকা শাটলার। সিন্ধুর পক্ষে খেলার ফল ২১-১৪, ২১-৯। পরবর্তী রাউন্ডে চ্যাম্পিয়নশিপের নবম বাছাই কোরিয়ার শাটলার জি হিউং সুং-এর মুখোমুখি হবেন পিভি সিন্ধু।
এই দুই তারকা পরবর্তী রাউন্ডের ছাড়পত্র পেয়ে গেলেও এ দিন টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল এইচ এস প্রণয়কে। রুদ্ধশ্বাস ম্যাচে ব্রাজিলীয় প্রতিপক্ষ ইগোর কোইলহোর কাছে ২১-৮, ১৬-২১ এবং ১৫-২১ ব্যবধানে হারতে হল প্রণয়কে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications