Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রো কবাডিতে বেঙ্গালুরু বুলসকে হারাল পুনেরি পল্টন, তেলুগু বধ ইউ মুম্বার, আটকে গেল জয়পুর

প্রো কবাডি লিগে আজ ছিল ট্রিপল পাঙ্গা। প্রথম ম্যাচেই পুনেরি পল্টনের কাছে পরাস্ত হওয়ায় পয়েন্ট তালিকার শীর্ষে যেতে পারল না বেঙ্গালুরু বুলস। শীর্ষস্থান দাবাং দিল্লি কেসির দখলেই থাকল। এদিনের দ্বিতীয় ম্যাচে ইউ মুম্বার কাছে হেরে গিয়েছে তেলুগু টাইটান্স। জয়পুর পিঙ্ক প্যান্থার্স ও তামিল থালাইভাস ম্যাচ টাই হয়ে গিয়েছে।

প্রো কবাডিতে বেঙ্গালুরু বুলসকে হারাল পুনেরি পল্টন, তেলুগু বধ ইউ মুম্বার, আটকে গেল জয়পুর

(ছবি- প্রো কবাডি টুইটার)

বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে শেরাটন গ্র্যান্ডে আজকের প্রথম ম্যাচে পুনেরি পল্টন ৩৭-৩৫ ব্যবধানে হারায় দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু বুলসকে। পল্টনের রেইডার মোহিত গয়াত একাই ১৩ পয়েন্ট আদায় করেন। আরও দুই রেইডার আসলাম ইনামদার ৬ ও নীতীন তোমর ৪ পয়েন্ট নিশ্চিত করেন। ডিফেন্ডার সোমবীরের ঝুলিতে গিয়েছে ৫ পয়েন্ট। বুলসের রেইডার-অধিনায়ক পবন শেরাওয়াতের সংগ্রহ ১০ পয়েন্ট, ভরত পান ৬ পয়েন্ট।

এদিন ইউ মুম্বা তেলুগু টাইটান্সকে হারিয়েছে ৪২-৩৫ ব্যবধানে। ইউ মুম্বার রেইডার অভিষেক সিং ১৫ পয়েন্ট আদায় করেন, ভি অজিত পান ৫ পয়েন্ট। ডিফেন্ডার রাহুল শেঠপাল ও অধিনায়ক ফাজেল আত্রাচালি ৬ পয়েন্ট করে নিশ্চিত করেন। তেলুগু টাইটান্সের ডিফেন্ডার টি আদর্শ ১২ পয়েন্ট আদায় করেন। রেইডার রজনীশ পান ৫ পয়েন্ট। জয়পুর পিঙ্ক প্যান্থার্স ও তামিল থালাইভাস ম্যাচটি টাই হয়ে গিয়েছে। খেলার ফল ৩৪-৩৪।

বেঙ্গালুরু বুলস ১৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ১২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পাঁচে ইউ মুম্বা। সমসংখ্যক ম্যাচে ১ পয়েন্ট কম থাকায় জয়পুর পিঙ্ক প্যান্থার্স রয়েছে সাতে। তামিল থালাইভাস রয়েছে আটে, পুনেরি পল্টন একাদশ স্থানে রয়েছে। তেলুগু টাইটান্স সবার নীচে দ্বাদশ স্থানে রয়েছে। কাল ইউপি যোদ্ধার সামনে হরিয়ানা স্টিলার্স। অপর ম্যাচে তেলুগু টাইটান্সের সামনে বেঙ্গালুরু বুলস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+