প্রো কবাডি ২০১৯: ফর্চুন জায়েন্টসের বিরুদ্ধে থ্রিলার লড়াই ড্র করল বেঙ্গল ওয়ারিয়ার্স
শনিবাসরীয় মহারণে ফর্চুন জায়েন্টসের বিরুদ্ধে দিনের প্রথম ম্যাচ ড্র করল বেঙ্গল ওয়ারিয়ার্স। ম্যাচ শেষ হয় ২৫-২৫ ব্যবধানে। দুই দলের মধ্য়েই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
শনিবাসরীয় মহারণে ফর্চুন জায়েন্টসের বিরুদ্ধে দিনের প্রথম ম্যাচ ড্র করল বেঙ্গল ওয়ারিয়ার্স। ম্যাচ শেষ হয় ২৫-২৫ ব্যবধানে। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
পয়েন্ট বিভাজনে নজর রাখলে দেখা যাচ্ছে, রেইড পয়েন্টে বেঙ্গল ওয়ারিয়ার্স ১৭ ও ফর্চুন জায়েন্টস ১৬ পয়েন্ট পেয়েছে। ১ পয়েন্টের এই ব্যবধানই সুপার রেইড পয়েন্টে পুষিয়ে দেয় ফর্চুন জায়েন্ট। ট্যাকেল পয়েন্টে আবার দুই দলই ৮ পয়েন্ট করে পেয়েছে।
সব মিলিয়ে দুই দল দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত কেউই জিততে পারেনি। চলতি লিগে এর আগের সাক্ষাতেও দুই প্রতিপক্ষের মধ্যে থ্রিলার লড়াই হয়েছিল। সেবার ২৮-২৬ ব্যবধানে ম্যাচ জিতেছিল বেঙ্গল ওয়ারিয়ার্স।
Aaj Kolkata ko pata lag gaya hai ki #IsseToughKuchNahi!
A 🔥🔥🔥 tied game kicks off proceedings in the new leg, and the action continues with #DELvHAR, LIVE NOW on Star Sports and Hotstar.#VIVOProKabaddi #KOLvGUJ pic.twitter.com/r6krnPdcJy
— ProKabaddi (@ProKabaddi) September 7, 2019
Click it and Unblock the Notifications