Tokyo Paralympics : ভারতীয় অ্যাথলিটদের সাফল্যের রেকর্ডকে আগামীর অনুপ্রেরণা বললেন প্রধানমন্ত্রী মোদী
Tokyo Paralympics : ভারতীয় অ্যাথলিটদের সাফল্যকে আগামীর অনুপ্রেরণা বললেন প্রধানমন্ত্রী মোদী।
পাঁচটি সোনা ও আটটি রুপো সহ টোকিও প্যারালিম্পিকে মোট ১৯টি পদক জিতেছে ভারত। যা এক ইতিহাস। কারণ এর আগের কোনও প্যারালিম্পিকে এত সংখ্যক পদক জয়ের ধারেকাছেও পৌঁছতে পারেনি দেশ। এই সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্যারা অ্যাথলিটদের ঐতিহাসিক পারফরম্যান্সকে আগামীর অনুপ্রেরণা বলে আখ্যা দিয়েছেন দেশের প্রশাসনিক প্রধান।
|
টোকিও প্যারিলিম্পিক আগামীর অনুপ্রেরণা
টোকিও প্যারালিম্পিকে পাঁচটি সোনা সহ মোট ১৯টি পদক জিতেছে ভারত। যা দেশের পারফরম্যান্সের নিরিখে সর্বকালের সেরা। প্যারা অ্যাথলিটদের এই পারফরম্যান্স দেশকে গর্বিত করেছে বলে এক টুইট বার্তায় লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, টোকিও প্যারালিম্পিক প্রতি ভারতীয় নাগরিকের মনের মণিকোঠায় গচ্ছিত থাকবে। ইতিহাসে লেখা থাকবে। এই গেমসের সাফল্যকে আগামীর অনুপ্রেরণা বলেও আখ্যা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। টোকিও গেমসে অংশ নেওয়া দেশের প্রতি প্যারা অ্যাথলিটকে চ্যাম্পিয়ন ও অনুপ্রেরণার স্থল বলে সম্মান প্রদর্শন করেছেন দেশের প্রশাসনিক প্রধান।
|
প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা
টোকিও প্যারালিম্পিকে ভারত যে সংখ্যক পদক জিতেছে তা নজিরবিহীন। এই সাফল্য দেশের প্রতি নাগরিকের হৃদয় আনন্দে পরিপূর্ণ করেছে বলে টুইট বার্তায় লিখেছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় প্যারা অ্যাথলিটরা তাঁদের পরিবার, কোচ এবং সপোর্ট স্টাফদের তরফে যে সাহায্য পেয়েছেন, তা অসাধারণ। সেই সব মানুষদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতের প্রশাসনিক প্রধান। এই সাফল্য ক্রীড়ায় দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়াবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
|
জাপান সরকারের প্রশংসা
করোনা ভাইরাসের আবহে সফলভাবে অলিম্পিক ও প্যারালিম্পির আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে জাপান। বিশেষ করে টোকিওয় ভারতীয় অ্যাথলিটরা যে অভ্যর্থনা, ভালোবাসা ও আতিথেয়তা পেয়েছেন, তা অসাধারণ বলে জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে এই বৃহৎ ক্রীড়াযজ্ঞের মাধ্যমে জাপান সরকার ও ক্রীড়া প্রতিষ্ঠানের শান্তি, ঐক্য ও নির্ভরশীলতার বার্তা তাঁকে মুগ্ধ করেছে বলেও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সবমিলিয়ে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিককে অসাধারণ বলে আখ্যা দিয়েছেন নরেন্দ্র মোদী।

ভারতের সেরা সাফল্য
পাঁচটি সোনা ও আটটি রুপো সহ টোকিও প্যারালিম্পিকে মোট ১৯টি পদক জিতেছে ভারত। যা এক ইতিহাস। কারণ এর আগের কোনও প্যারালিম্পিকে এত সংখ্যক পদক জয়ের ধারেকাছেও পৌঁছতে পারেনি দেশ। ২০১৬ সালের রিও প্যারালিম্পিকে দুটি সোনা মোট চারটি পদক জিতেছিল ভারত। টোকিও গেমস শুরু হওয়ার আগে পর্যন্ত সেটাই ছিল প্রতিযোগিতায় দেশের সেরা পারফরম্যান্স। টোকিও গেমসের ৯টি ক্রীড়া ইভেন্টে মোট ৫৪ জন ভারতীয় প্যারা অ্যাথলিট অংশ নিয়েছিলেন। প্রত্যেকের সঙ্গে দেখা করার কথা রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।












Click it and Unblock the Notifications