বধিরদের অলিম্পিকে ভারতের ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, পদকজয়ীদের সঙ্গে মিলিত হয়ে দিলেন কোন বার্তা?
ক্রীড়াবিদদের উৎসাহিত করে আরও একবার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত বধিরদের অলিম্পিক্সে এবার ঐতিহাসিক সাফল্য লাভ করার পর অভিনন্দন বার্তা দিয়েছিলেন। আজ তিনি দিল্লিতে দেখা করলেন পদকজয়ী-সহ ডেফলিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

I will never forget the interaction with our champions who have brought pride and glory for India at the Deaflympics. The athletes shared their experiences and I could see the passion and determination in them. My best wishes to all of them. pic.twitter.com/k4dJvxj7d5
— Narendra Modi (@narendramodi) May 21, 2022
মে মাসের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত ব্রাজিলে বসেছিল ডেফলিম্পিক্সের আসর। এবারই প্রথম ভারত সর্বাধিক পদক জিতেছে বধিরদের অলিম্পিক্স থেকে। নরেন্দ্র মোদী এদিন অ্যাথলিটদের উৎসাহিত করেন। বলেন, আপনারা সকলে দেশকে গৌরবান্বিত করেছেন। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ডেফলিম্পিক্সে আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে এই কথোপকথন আমি কোনওদিন ভুলব না। অ্যাথলিটরা সকলে তাঁদের অভিজ্ঞতার কথা আজ ভাগ করে নিয়েছেন। তাঁদের মধ্যে আবেগ ও দৃঢ়সংকল্প লক্ষ্য করলাম। সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল।
Some more glimpses from the interaction with our champions. pic.twitter.com/JhtZb9rikH
— Narendra Modi (@narendramodi) May 21, 2022
প্রধানমন্ত্রী টুইটে আরও লেখেন, এই চ্যাম্পিয়নদের জন্যই ডেফলিম্পিক্সে ভারত সর্বকালের সেরা সাফল্য পেয়েছে। উল্লেখ্য, এবারের ডেফলিম্পিক্সে ভারত সবমিলিয়ে ১৬টি পদক জিতেছে। তার চেয়েও বড় কথা, এবার ভারত বধিরদের অলিম্পিক্সে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে প্রথম ১০-এর মধ্যে ছিল।
It is due to our champions that this time’s Deaflympics have been the best for India! pic.twitter.com/2ysax8DAE3
— Narendra Modi (@narendramodi) May 21, 2022
বিভিন্ন বিভাগ মিলিয়ে ১১টি ক্রীড়াক্ষেত্রে এবারের ডেফলিম্পিক্সে ভারত অংশ নিয়েছিল। তার মধ্যে পাঁচটিতেই জয়লাভ করেছে। ২০১৭ সালে বধিরদের অলিম্পিক্সে ভারতের পদকের সংখ্য়া ছিল ৫। সেটা এক লাফে এবার পৌঁছে গিয়েছে ১৬-তে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও উৎসাহ পেয়ে উচ্ছ্বসিত ক্রীড়াবিদরা।












Click it and Unblock the Notifications