Paris Paralympics 2024: সাফল্য অব্যাহত ব্যাডমিন্টনে, দাপুটে পারফরম্যান্স করে ব্রোঞ্জ জিতলেন নিত্যা শ্রী সিবন

প্যারালিম্পিক্সের ব্যাডমিন্টনে ভারতের সাফল্য অব্যাহত। সোমবার নীতেশ কুমারের সোনা জয়ের মধ্য দিয়ে টার সূচনা হয়েছিল। ব্যাডমিন্টনে পদকজয়ীদের তালিকায় নতুন নাম সংযোজন করলেন নিত্যা শ্রী সিবন। এসএইচ৬ বিভাগে রিনা মার্লিনাকে হারালেন ২১-১৪, ২১-৬ ব্যবধানে। সেইসঙ্গে ভারতের ঝুলিতে এল ১৫ পদক।

তামিলনাড়ুর এই শাটলার মহিলাদের এসএইচ৬ বিভাগের ক্রম তালিকাতে শীর্ষে আছেন। ব্রোঞ্জ জয়ের ম্যাচে রিনা মার্লিনার বিরুদ্ধে শুরু থেকে আগ্রাসী দেখাচ্ছিল ভারতের ১৯ বছর বয়সী প্যারা শাটলারকে। প্রথম গেম মাত্র ১৩ মিনিটের লড়াইয়ে জিতে নেন। দ্বিতীয় গেমের শুরু থেকেই ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে একছত্র আধিপত্য বিস্তার করতে থাকেন নিত্যশ্রী। একটা সময় ১০-২ পয়েন্টে এগিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন, শেষ পর্যন্ত ২১-৬ ফলে গেম ও ম্যাচ জিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন নিত্যা শ্রী।

Paris Paralympics

নিত্যা শ্রী-র ইচ্ছে ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার। কিন্তু ব্যাডমিন্টনকেই শেষ পর্যন্ত বেছে নেন। ০১৬-র রিও অলিম্পিক্সের পর আগ্রহ জন্মায় ব্যাডমিন্টনে। আর ২০২৪-র প্যারিস প্যারালিম্পিকে এসে পদক জিতলেন তিনি। খেলাধুলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সমস্যাও। প্রতিভা ও পরিশ্রমের জোরে সেই সব কাটিয়ে ওঠেন। আলাদাভাবে ট্রেনিংয়ের জন্য চলে আসেন লখনউয়ে।

নীতেশ কুমারের সোনা জয়ের পরে সোমবার প্যারিস প্যারালিম্পিক্সের ব্যাডমিন্টন থেকে আরও ৫টি মেডেল জিতল ভারত। তিন'টি পদক এসেছে উইমেন্স সিঙ্গলস থেকে। একটি পদক আসে মেনস সিঙ্গলস থেকে। ১টি সোনা, ২টি রুপো ও ২টি ব্রোঞ্জ মিলিয়ে প্যারিসে ব্যাডমিন্টন থেকে মোট ৫টি পদক জেতা হয়ে গেল ভারতের।

সোমবার সপ্তাহের শুরুতেই ব্যাডমিন্টনের সিঙ্গলসে এসএল থ্রি ইভেন্টে সোনা জিতলেন নীতেশ কুমার। ফাইনালে সোনা-রুপোর লড়াইয়ে নীতেশ মুখোমুখি হয়েছিলেন ব্রিটেনের ড্যানিয়েল বেথলের। বেথেলকে বিরুদ্ধে ২১-১৪, ১৮-২১, ২৩-২১ ফলে জয় পান নীতেশ। ব্যাডমিন্টনে প্রথম পকদ জেতেন নীতেশ।
প্যারিস প্যারালিম্পিক্সে উইমেন্স সিঙ্গলসের এসইউ-৫ ইভেন্টে ব্রোঞ্জ জেতেন ভারতের মনীষা রামদাস।

তুলাসিমাথি মুরুগেসান সোমবার সোনা রুপোর লড়াইয়ের ম্যাচে চিনের ইয়াং কুসিয়ার বিরুদ্ধে নেমেছিলেন ভারতীয় এই প্যারা শাটালর। কিন্তু সোনার স্বপ্ন অধরাই থাকল তাঁর। ২১-১৭, ২১-১০ ফলে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।

মেনস সিঙ্গলসের এসএল-৪ ইভেন্টের ফাইনালে হেরে যান সুহাস যথিরাজ। তিনি গোল্ড মেডেল ম্যাচে পরাজিত হন ফ্রান্সের লুকা মাজুরের কাছে। ভারত ইতিমধ্যেই তিনটি সোনা, পাঁচটি রুপো, সাতটি ব্রোঞ্জ পদক জিতে মোট ১৫টি পদক জিতে নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+