Paris Paralympics 2024:প্যারা শ্যুটিংয়ে সাফল্য অব্যাহত, সোনা-ব্রোঞ্জের পর ভারতের ঘরে রুপোর পদক
প্যারিস অলিম্পিক্সে ভারতের মান রেখেছিলেন শ্যুটাররাই। মোট তিনটি পদক জিতেছিলেন মনু ভাকের, সরবজ্যোত সিং, স্বপ্নিল কুসালেরা। তবে প্যারালিম্পিক্সের দ্বিতীয় দিনেই সেই রেকর্ড স্পর্শ করে ফেললেন ভারতীয় প্যারা শ্যুটাররা। শুক্রবার কয়েক ঘণ্টার ব্যবধানে ভারতীয় শ্যুটাররা প্যারিস অলিম্পিক্সে তিনটি পদক জিতলেন।
প্যারা শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ১ ইভেন্টে মণীশ নারওয়াল রুপো জিতলেন। ফাইনালে ২৩৪.৯ স্কোর করে রুপোর পদক জিতে নিলেন ভারতীয় এই প্যারা শ্যুটার। এই নিয়ে ভারত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চারটি পদক ঘরে তুলল। ২০২০ সালে টোকিও প্যারালিম্পিক্সে সোনা জেতার পর প্যারিসে এসেও সোনালি সাফল্য ধরে রাখতে না পারলেও রুপো জিতলেন মণীশ।

তবে টোকিওতে ৫০ মিটার ইভেন্টে সোনা জিতেছিলেন, এবার ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ১ ইভেন্টে সোনা জিতলেম মণীশ। যোগ্যতা অর্জন পর্বে ৫ নম্বরে শেষ করেছিলেন মনীশ। কিন্তু ফাইনাল রাউন্ড এসে নিজের আগের পারফরম্যান্সকে ছাপিয়ে গেলেন ভারতীয় প্যারা শুট্যার। সেইসঙ্গে রুপো জিতে নিলেন।
হরিয়ানার শুটার মণীশের শুধু প্যারালিম্পিক্সেই নয় একইসঙ্গে সাফল্য আছে অন্যদ আমন্তর্জাতিক ইভেন্টগুলিতেও। ২০২১ সালের প্যারা বিশ্বচ্যাম্পিয়নশিপে পি ফোর মিক্সড ৫০মিটার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন । ২০২০ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন মণীশ। ২০২১ সালে পেয়েছেন খেল রত্ন।
প্যারালিম্পিকের দ্বিতীয় দিন মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ ইভেন্টে প্রথমে সোনা জেতেন অবনী এবং ব্রোঞ্জ পান মোনা আগরওয়াল। এরপর প্যারিস প্যারা গেমস থেকে অ্যাথলেটিক্সে ভারতকে তৃতীয় পদক দেন প্রীতি পাল। চতুর্থ পদক ভারত জিতল মণীশের সৌজন্যে।
Manish Narwal - Silver Medalist at the Paris Paralympics. 🥈🇮🇳pic.twitter.com/QeLI68mU0e
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 30, 2024
যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করলেও মণীশ যে তাঁর সেরা পারফরম্যান্সটা ফাইনাতলের জন্য তুলে রেখেছিলেন তা তাঁর শট থেকেই প্রমাণিত হচ্ছিল। ফাইনালের মাঝামাঝি সময় মণীশ ছিলেন এক নম্বরে। তাঁর সঙ্গে কোরিয়ান শুটারের হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ অবধি রুপোতে থামেন হরিয়ানার ফরিদাবাদের মনীশ।
শুটিং থেকে ভারতের দ্বিতীয় সোনা আসতেই পারত। ফাইনালে মণীশের সংগ্রহ ২৩৪.৯ পয়েন্ট। সোনাজয়ী দক্ষিণ কোরিয়ার জে ডি জো পান ২৩৭.৪ পয়েন্ট।কিন্তু পর পর কয়েকটি খারাপ শট মেরে সোনার লড়াইয়ে পিছিয়ে পড়েন। রুপো জিতলেও সোনা না পাওয়ায় তাঁকে কিছুটা হতাশ দেখাচ্ছিল ফাইনাল শেষে। যদিও পোডিয়ামে স্থান করে নিয়ে দেশকে গর্বিত করলেন।












Click it and Unblock the Notifications