Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সের সপ্তম দিনে ভারতের ফোকাসে কোন ইভেন্টগুলি? পদক জয়েরও সম্ভাবনা
Paris Paralympics 2024: প্যারিসেই প্যারালিম্পিক্সে সর্বকালীন সেরা সাফল্য সুনিশ্চিত করেছে ভারত। টোকিও প্যারালিম্পিক্সে এসেছিল ১৯টি পদক। এবার এখনও অবধি সেই সংখ্যা ২০।
বুধবার ভারতের পদকের সংখ্যা আরও বাড়তেই পারে। ২০ স্পর্শের পর এবার টার্গেট ৩০-এ পৌঁছনো। একনজরে দেখে নেওয়া যাক প্যারালিম্পিক্সের সপ্তম দিনে ভারতের ফোকাসে থাকবে কোন ইভেন্টগুলি:

সাইক্লিংয়ে পুরুষদের সি২ ব্যক্তিগত রোড টাইম ট্রায়াল (মেডেল রাউন্ড)-এ সকাল ১১টা ৫৭ মিনিট থেকে নজর থাকবে আরশাদ শেখের দিকে। মহিলাদের সি১-৩ ব্যক্তিগত রোড টাইম ট্রায়াল (মেডেল রাউন্ড)-এ অংশ নেবেন জ্যোতি গাদেরিয়া, বেলা সাড়ে ১২টা থেকে।
শ্যুটিংয়ের মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ (যোগ্যতা অর্জন পর্ব)-এ বেলা ১টা থেকে শ্যুটিং রেঞ্জে নামবেন নিহাল সিং ও রুদ্রাংশ খাণ্ডেলওয়াল। অ্যাথলেটিক্সে পুরুষদের শট পুট এফ৪৬-এ মেডেল রাউন্ডে প্রতিনিধিত্ব করবেন মহম্মদ ইয়াসের, রোহিত কুমার ও সচিন সার্জেরাও খিলাড়ি, বেলা ১টা ৩৫ মিনিট থেকে।
মহিলাদের শট পুট এফ৪৬-এর মেডেল রাউন্ডে বিকেল ৩টে ১৭ মিনিটে নামবেন আমিশা রাওয়াত। পুরুষদের ক্লাব থ্রো এফ৫১-র মেডেল রাউন্ডে নজর থাকবে ধরমবীর, প্রণব সুরমা ও অমিত কুমার সারোহার দিকে। এই ইভেন্ট রাত ১০টা ৫০ মিনিটে।
মহিলাদের ১০০ মিটার টি১২ হিটে রাত ১১টা ৩ মিনিটে নামবেন সিমরন। টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর কোয়ার্টার ফাইনালে বেলা ২টো ১৫ মিনিট থেকে নামবেন ভাবিনা প্যাটেল। তাঁর প্রতিপক্ষ চিনের ঝৌ ইং।
পাওয়ারলিফটিংয়ে পুরুষদের ৪৯ কেজি বিভাগের মেডেল রাউন্ড বিকেল সাড়ে তিনটে থেকে। প্রেমজিৎ কুমারের দিকে থাকবে নজর। মহিলাদের ৪৫ কেজি বিভাগে রাত সাড়ে ৮টা থেকে নজর থাকবে সাকিনা খাতুনের দিকে। পুরুষদের তিরন্দাজির রিকার্ভের প্রি-কোয়ার্টার ফাইনালে বিকেল ৫টা ৪৯ মিনিটে তাইওয়ানের সেং লুং-হুইয়ের বিরুদ্ধে নামবেন হরবিন্দর সিং।












Click it and Unblock the Notifications