Paris Olympics 2024: ভিনেশের পদক কেড়ে নেওয়া হয়েছে, অলিম্পিক্সে কুস্তি কাণ্ডে কড়া প্রতিক্রিয়া সচিনের
ভিনেশ ফোগাট ইস্যুতে সরগরম গোটা ক্রীড়া বিশ্ব। অলিম্পিক্সের মঞ্চে সামান্য ওজন বেশি থাকার জন্য তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নে্ওয়া হয়েছে। ভারতীয় ক্রীড়া মহল এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এবার ভিনেশ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দিলেন স্বয়ং সচিন তেন্ডুলকর। এবার ভিনেশের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন মাস্টার ব্লাস্টার৷
শুক্রবার ভিনেশ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সচিন। তিনি লিখেছেন,'প্রতিটি প্রতিযোগিতার আলাদা নিয়ম থাকে, এই নিয়ম সকলের জন্যই প্রযোজ্য।কোনও অ্যাথলিট ডোপ করলে এবং সেটা প্রমাণিত হলে তাঁর পদক কেড়ে নেওয়া যেতেই পারে। কিন্তু ভিনেশের ক্ষেত্রে পুরো বিষয়টি একেবারেই আলাদা। ভিনেশ যথেষ্ট দক্ষতা দেখিয়েই মহিলাদের কুস্তিতে ফাইনালে নিজের স্থান করে নিয়েছিলেন তারপরেও তাঁর ক্ষেত্রে যেটি হয়েছে, তা কখনই মেনে নেওয়া যায় না। তাঁর রুপোর পদক ছিনিয়ে নেওয়াটা কখনওই যুক্তিযুক্ত নয়। ভিনেশ অবশ্যই সুবিচার পাবেন।''

যদিও এই পরিস্থিতিতে সচিনের আশা, ন্যায়বিচার পাবেন ভিনেশ। সচিন আরও লিখেছেন, "যদি শক্তিবর্ধক ওষুধ বা অন্য কিছু ব্যবহার করে বা অন্য কোনও অসৎ উপায়ে ফাইনালে উঠতেন ভিনেশ তাহলে তাঁর শাস্তি মেনে নেওয়া যেত। সে ক্ষেত্রে ওই ক্রীড়াবিদকে পদক না দেওয়া বা সবার নীচে পাঠিয়ে দেওয়ার বিষয়টা যুক্তিযুক্ত কাজই হত। কিন্তু প্রথম দুয়ে পৌঁছনোর ক্ষেত্রে ভিনেশ স্পষ্ট ভাবেই কঠিনতম প্রতিপক্ষদের হারিয়েছে।'
একইসঙ্গে সচিনের সংযোজন, 'যোগ্য হিসাবেই ওকে রুপোর পদক দেওয়া উচিত। আমরা সবাই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি ৷ আশা করি এবং প্রার্থনা করি যে ভিনেশ তাঁর প্রাপ্য স্বীকৃতি পাবে ৷'
নির্দিষ্ট ওজনের থেকে ১০০ গ্রাম বেশি। তার ফলে তিনি ছিটকে যান সোনার লড়াই থেকে। অলিম্পিক্স অভিযানও শেষ হয়ে যায় তাঁর। রুপোর পদকও দেওয়া হয়নি তাঁকে। এরই প্রতিবাদ জানিয়ে ন্যায়বিচারের জন্য ক্রীড়া আদালতে গিয়েছেন ভিনেশ।
#VineshPhogat #Paris2024 #Olympics @WeAreTeamIndia pic.twitter.com/LKL4mFlLQq
— Sachin Tendulkar (@sachin_rt) August 9, 2024
রুপোর পদকের আবেদন জানিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা করেন ভিনেশ ফোগাট। শুক্রবার ছিল ভিনেশ ফোগাট বনাম আন্তর্জাতিক কুস্তি সংস্থা এবং আইওসি-র মামলার শুনানি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় কুস্তিগীরের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অলিম্পিক্স গেমস শেষ হওয়ার আগেই।
এখনও পদক জয়ের একটা আশা আছে কারণ আন্তর্জাতিক ক্রীড়া আদালত তার রায় ঘোষণা করবে গেমস শেষ হওয়ার আগেই। ইতিমধ্যেও কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন ভিনেশ।












Click it and Unblock the Notifications