Paris Olympics 2024: ‘ভিনেশ আরও শক্তিশালীভাবে ফিরবেন’, নীরবতা ভঙ্গ করে বার্তা মোদীর, সংসদে সরব বিরোধীরা

ভিনেশ ফোগাট ইস্যুতে সরগরম অলিম্পিক্স। প্যারিস থেকে দিল্লি চর্চা সর্বত্রই। মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে ফাইনালে জায়গা করে নিয়ে পদক নিশ্চিত করেন ভিনেশ ফোগাট। কিন্তু বুধবার সকালে নাটকীয়ভাবে পরিস্থিতি বদলে গেল। জানা গেল ফাইনািলে নামার আগেই বাতিল করা হয়েছে ভিনেশকে। কারণ তাঁর ওজন শরীরের বেশি রয়েছে। মঙ্গলবার রাতে ফাইনাললে উঠার পর থেকে নীরব ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কিন্তু বুধবার সকালে ভিনেশ ফাইনালের আগে বাতিল হতেই সোশ্যাল মিডিয়ায় সরব হলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে লিখেছেন, ভিনেশ আপনি চ্যাম্পিয়নদের মধ্যে একজন চ্যাম্পিয়ন! আপনি ভারতের গর্ব এবং প্রতিটি ভারতীয়র জন্য অনুপ্রেরণা। আজকের সমস্যা বেদনাদায়ক। আমি চাই যে শব্দগুলি হতাশার অনুভূতি প্রকাশ করতে পারে যা আমি অনুভব করছি। একই সঙ্গে আমি জানি যে আপনি আরও শক্তিশালীভাবে ফিরে আসবেন।

Paris Olympics

একইসঙ্গে ভিনেশ ইস্যুতে সরগরম হল লোকসভাও। বিরোধী সাংসদরা প্রশ্ন তোলেন ভিনেশের বাতিল ইস্যুতে। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘায়াল জানান, বিকেল ৩টের সময় ভিনেশ ইস্যুতে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

ভিনেশ ইস্যুতে মুখ মহাবীর ফোগাট বলেছেন, "আমার কিছু বলার নেই। গোটা দেশ তাঁর থেকে সোনার পদকের, নিয়ম আছে কিন্তু যদি একজন কুস্তিগীর ৫০-১০০ গ্রাম বেশি ওজনের হয় তবে তাঁকে প্রতিযোগিতায় নামার অনুমতি দেওয়া যায়। আমি দেশের মানুষকে বলব হতাশ না হতে, একদিন সে নিশ্চিত পদক নিয়ে আসবে। আমি তাঁকে পরের অলিম্পিক্সের জন্য প্রস্তুত করব।"


ভিনেশ ফোগাট, গত দেড় বছরের বেশি সময় ধরে চর্চায় থেকেছেন নানাবিধ কারণে। প্রথমত তিনি ছিলেন ব্রিজভূষণ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিজেপি নেতাদের কটাক্ষ থেকে অনেককিছু সহ্য করতে হয়েছে। তবে সব কিছুর জবাবটা অলিম্পিক্সের মঞ্চ থেকেই দিয়েছিলেন ভিনেশ। কিন্তু শেষ পযর্ন্ত হয়ত ভাগ্য তাঁকে সঙ্গ দিল না।

ভিনেশ ফোগাট, গত দেড় বছরের বেশি সময় ধরে চর্চায় থেকেছেন নানাবিধ কারণে। প্রথমত তিনি ছিলেন ব্রিজভূষণ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিজেপি নেতাদের কটাক্ষ থেকে অনেককিছু সহ্য করতে হয়েছে। এমনকি গতকাল পদক নিশ্চিত করার পর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ছাড়া অন্য কেউ শুভেচ্ছা জানাননি, এমনকি মোদী নয়। সব মিলিয়ে ফের একবার বিতর্কের কেন্দ্রে ভিনেশ ফোগাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+