Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics: সেরাটা দিয়েও পদকের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ, আবেগতাড়িত বার্তা দিলেন লক্ষ্য সেন

বিরাট প্রত্যাশা থাকলেও প্যারিস অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হয়েছে লক্ষ্য সেনকে। এবারের প্যারিসে ভারতীয় দলের যে কয়েকজন ক্রীড়াবিদকে ঘিরে সব থেকে বেশি পদকের প্রত্যাশা ছিল তাদের মধ্যে অন্যতম লক্ষ্য সেন। ভারতের তরুণ এই ব্যাডমিন্টন তারকা সূচনাটা ভালোভাবেই করেছিলেন একের পর এক কঠিন প্রতিপক্ষকে হারিয়ে পৌঁছে গিয়েছিলেন সেমিফাইনালে।

কিন্তু সেমিফাইনালে ডেনমার্কের প্রতিপক্ষের কাছে হেরে প্রথম ধাক্কা খেতে হয় লক্ষ্য সেনকে। সেমিফাইনালে ভিক্টর আলেক্সসেনের কাছে ছন্দপতন হয়, সেমিফাইনালে হারলেও লক্ষ্য সেনের সামনে কিন্তু ছিল পদক জয় আরও একটি সুযোগ। এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচে লি জি জিয়ার কাছে হেরে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।

Paris Olympics

ব্রোঞ্জ জয়ের লক্ষ্য পূরণ করতে পারেনন। ভারতীয় শাটলার। ম্যাচ হারের ২৪ ঘন্টা পর সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা তুলে ধরলেন লক্ষ্য সেন। লক্ষ্য সেনের পরাজয়ের পরই ভারতীয় দলের মেন্টার প্রকাশ পাড়ুকোন একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। যা নিয়ে কম জল ঘোলা হয়নি গত ২৪ ঘণ্টা ধরে।

লক্ষ্য সেন নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করে লিখেছেন প্যারিসে আমার যাত্রা একদিকে যেমন সম্মানের তেমনি অন্যদিকে কষ্টের। আমি আমার সেরাটা দিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছিলাম। কিন্তু পোডিয়ামে উঠতে একটু জন্য ব্যর্থ হয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে যারা আমাকে সমর্থন করেছেন এই গোটা যাত্রাপথটিতে।


একই সঙ্গে লক্ষ্য সেন আও জানিয়েছেন আমি প্রতিজ্ঞাবদ্ধ নিজেকে আর উন্নত করতে। এবারের অলিম্পিক্সে যাবতীয় ভুল ত্রুটি শুধরে নিয়ে আগামী দিনে নামতে চাই। আমি সবার কাছে অনুরোধ করছি আমাকে কিছুটা সময় দেয়ার জন্য যাতে আমি আরও শক্তিশালী ভাবে ফিরে আসতে পারি এবং ভারতকে সাফল্য দিতে পারি।'

উল্লেখ্য লক্ষ্য সেনের হারের মধ্য দিয়ে প্যারিসে ভারতীয় শাটলারদের যাত্রা সমাপ্ত হয়। লক্ষ্য, প্রণয়, সিন্ধু কেউই এবার পদক জিততে পারলেন না।
এরপরই প্রকাশ পাড়ুকোন বলেন, "আমি হতাশ ব্যাডমিন্টন থেকে পদক না আসায়। আমরা ৩টি পদকের জন্য লড়েছিলাম। একটা পদক এলেও খুশি হতাম। ক্রীড়ামন্ত্রক ও বর্তমান সরকার যেভাবে সাহায্য করেছে, তার চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না। একইসঙ্গে বলতে চাই, সাই, টিওপি এবং ফেডারেশন তাদের কাজ দায়িত্ব সহকারে করেছে। এখন প্লেয়ারদের উচিত দায়িত্ব নেওয়া।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+