Paris Olympics 2024: অলিম্পিক্সের সৌজন্যে বেড়েছে কদর, ভিনেশের বিজ্ঞাপনের পারিশ্রমিকও বিপুল বৃদ্ধি

প্যারিস অলিম্পিক্সে পদক জয় অধরাই খেকেছে ভিনেশ ফোগাটের। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ও তাঁর বিরুদ্ধে গিয়েছে। তবে পদকজয়ীদের মতোই সম্মান পাচ্ছেন কুস্তিগীর, এমনকি প্যারিস অধ্যায়ের পরই বিজ্ঞাপনে দুনিয়ায় বাজারদরও এক ধাক্কায় অনে কটা বেড়ে গিয়েছে।

প্যারিস অলিম্পিক্সে আগে প্রতিটি বিজ্ঞাপনের জন্য ২৫ লক্ষ টাকা করে নিতেন ভিনেশ। অলিম্পিক্স থেকে খালি হাতে ফেরার পরও সেই অঙ্কটা বেড়ে হয়েছে ৭৫ লক্ষ টাকা। এমনকি কোন কোনও ক্ষেত্রে ১ কোটি টাকাও ভিনেশ নিচ্ছেন বলে খবর। ফলে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে ভিনেশ ফোগাটের বাজারদর। অলিম্পিক্সে তাঁর উজ্জ্বল পারফরম্যান্সের সৌজন্যে।

Paris Olympics

কিছুদিন আগে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে নিয়েছিলেন নীরজ চোপড়া ও মনু ভাকের।
প্যারিসে জোড়া পদক জিতে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন মনু ভাকের। আগে যেখানে প্রতি বিজ্ঞাপন পিছু ২০ থেকে ২৫ লক্ষ টাকা নিতেন, সেখানে প্যারিস পদক জয়ের পর রেকর্ড পরিমাণে বেড়েছে তাঁর বাজারদর।

জানা গিয়েছে, অলিম্পিক্সে জোড়া পদক জয়ের পরই ৪০টি সংস্থার কাছ থেকে বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছেন মনু ভাকের। অলিম্পিকে পদক জেতার পর শুধু মানই নয়, দরও বেড়েছে মনুর। আগে যেখানে বিজ্ঞাপন পিছু ২০ থেকে ২৫ লক্ষ টাকা নিতেন, এখন তাঁর ফি ৬-৭ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এখন বিজ্ঞাপন পিছু দেড় কোটি টাকা চার্জ নিচ্ছেন মনু।

আগেও তারকা কুস্তিগীর ছিলেন ভিনেশ। এখনও যেন মহাতারকা হয়ে উঠেছেন ভিনেশ। তাঁর রাজনীতিতে নামা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। ভিনেশ অবশ্য জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে নামার কথা ভাবছেন না তিনি। তবে তাঁকে স্বাগত জানাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গিয়েছিল কংগ্রেস সাংসদ দীপেন্দ্র হুডাকে। পরে হরিয়ানায় বিনেশের গ্রাম বলালিতেও বেশ কয়েক জন কংগ্রেস নেতাকে দেখা গিয়েছিল।

ভিনেশ ফোগাট প্যারিস অলিম্পিক্সে বিতর্কের কে্ন্দ্রবিন্দুতে ছিলেন। টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী জাপানের কুস্তিগীরকে হারিয়ে প্যারিসে যাত্রা শুরু করেন। একের পর এক প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়ে পদকও নিকশ্চিত করেন।ফাইনাল ম্যাচের দিন সকালে জানা যায় শরীরের নির্ধারিত ওজনের থেকে কিছুটা বেশি ওজন আছে ভিনেশের। ফলে তাঁকে বাতিল করা হয় টুর্নামেন্ট থেকে। এই ঘটনার অভিঘাতে কুস্তি থেকে অবসর নেন ফোগাট।

প্যারিস অলিম্পিক্সের ফাইনালে ওঠেও পদক জয়ের স্বপ্ন অধরাই থেকেছে ভিনেশ ফোগাটের। শরীরে ওজন সামান্য বেশি থাকার জন্য ফাইনাল ম্যাচের আগে তাঁকে বাতিল ঘোষণা করা হয়। কিন্তু দেশে ফিরে সোনার পদক পাচ্ছেন ভিনেশ।হরিয়ানার খাপ পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী ২৫ অগাস্ট রোহতকে সংবর্ধনা দেওয়া হবে ভিনেশ ফোগাটকে। এই সংবর্ধনায় ভিনেশকে সোনার পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+