Paris Olympics 2024: কেন কমানো গেল না শরীরের বাড়তি ওজন? আদালতের শুনানিতে জানালেন ভিনেশ

ভিনেশ ফোগাট ইস্যুতে সরগরম অলিম্পিক্সের মঞ্চ। ফাইনালের আগে তাঁকে বাতিল করা নিয়ে চর্চা কম হচ্ছে না। জল গড়িয়েছে আদালত পর্যন্তও। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের আবেদনের শুনানি ছিল শুক্রবার। প্রথম দিনেই প্রায় তিন ঘণ্টা ধরে চলে শুনানি। আদালত সব পক্ষের মতামত শোনে। কেন ওজন কমাতে পারলেন না তা নিয়ে আদালতে নিজের বক্তব্য পেশ করেছেন ভিনেশ ফোগাট।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ফোগাট ওজন না কমাতে পারার জন্য কুস্তি প্রতিযোগিতার স্থান চ্যাম্প ডি মার্স এরিনা এবং গেমস ভিলেজের মধ্যকার দূরত্বকে দায়ী করেছেন। কারণ যাতায়াতে অনেক সময় চলে যাওয়ায় ওজন কমানোর ক্ষেত্রে তাঁর সমস্যা হয়। ভারতীয় কুস্তিগীরের কৌঁসুলি আরও বলেছেন যে বাউটগুলির মধ্যে টাইট শিডিউল তাকে তার ওজন কমাতে যথেষ্ট সময় দেয়নি।

Vinesh

ভিনেশের আইনজীবী আরও যুক্তি দিয়েছিলেন যে ভারতীয় কুস্তিগীর দ্বিতীয় সকালে অতিরিক্ত ১০০ গ্রাম ওজন কমানোর কোনও সুযোগই পানননি। তাঁর যুক্তি, '১০০ গ্রাম এর অতিরিক্ত অত্যন্ত নগণ্য বিষয় এবং ক্রীড়াবিদদের কাছে খুবই সাধারণ এবং গ্রীষ্মের আবহাওয়ায় মানুষের শরীর ফুলে যাওয়ার কারণে সহজেই হতে পারে, কারণ তাপ মানবদেহকে আরও বেশি জল ধরে রাখে, বৈজ্ঞানিকভাবে বিষয়টি প্রমাণিত। উদ্দেশ্য এটি পেশী ভর বৃদ্ধির কারণেও হতে পারে কারণ ক্রীড়াবিদ একই দিনে তিনবার ম্যাচে নেমেছিল। এটি প্রতিযোগিতার পরে অ্যাথলিটের খাদ্য গ্রহণের পরেও তাঁর নির্ধারিত ওজনের থেকে কিছুটা বেড়ে যেতে পারে।'

নির্ধারিত সীমার থেকে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় মহিলাদের ৫০ কেজি কুস্তি ইভেন্টের ফাইনাল থেকে বাদ দেওয়া হয় ভিনেশ ফোগাটকে। নিশ্চিত হয়ে যাওয়া আরও একটা পদক চলে গিয়েছে বাতিলের খাতায়। কিন্তু এই সামান্য কারণে যেবাবে তাঁকে বাতিল করা হয়েছে বা তাঁর রুপোর পদকের দাবিকেও খারিজ করা হয়েছে তা ক্রীড়া সংস্কৃতির বিরোধী।

এই মামলা মূলত ভিনেশ ফোগাট বনাম আন্তর্জাতিক কুস্তি সংস্থা এববং আইওসির মধ্যে হচ্ছে। তবে যুক্ত আছে আইওএ।প্রাথমিকভাবে শুনানি শেষের ২৪ ঘণ্টার মধ্যেই রায় ঘোষণা হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। আরও পিছিয়ে গেল ভিনেশ মামলার রায়দান। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে রায়দানের জন্য সময়সীমা ১৩ অগাস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আদালতের রায়ই শেষ ভরসা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+