Paris Olympics 2024: ভিনেশ বিশ্বসেরাকে হারাতেই নিশানায় মোদী ও বিজেপি, সোশ্যাল মিডিয়া উত্তাল
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পদক থেকে আর এক ধাপ দূরে ভিনেশ ফোগাট। গত ডিসেম্বরেও অলিম্পিক্স পদক জয়ের স্বপ্ন চুরমার হতে বসেছিল ভিনেশের কাছে।
আজ তিনি সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন ফ্রিস্টাইল ৫০ কেজি বিভাগের কুস্তিতে। প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী তথা বিশ্বচ্যাম্পিয়ন জাপানের ইউয়ি সুসাকিকে।

সুসাকিকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওকানা লিভাচকে হারান ভিনেশ। সেমিফাইনালে ভিনেশের প্রতিপক্ষ প্যান আমেরিকান চ্যাম্পিয়ন কিউবার কুস্তিগীর ইউসনেইলিস লোপেজ গুজম্যান। যাঁকে মাদ্রিদে স্পেন গ্রাঁ প্রি-তে গত মাসে দাপট সহকারে হারিয়েছিলেন ভিনেশ।
পদক জয় নিশ্চিত হবে কিনা তা বলবে সময়। কিন্তু যেভাবে বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েছেন তাতে উচ্ছ্বসিত গোটা দেশ। তবে এরই মধ্যে নেটাগরিকরা নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে। তাঁদের দাবি, ভিনেশদের ন্যায়ের লড়াইয়ে যাঁরা পাশে থাকেননি, আজ তাঁরা যেন কৃতিত্বের ভাগ নিতে এগিয়ে না আসেন।
If Vinesh Phogat won the medal,
— Newton (@newt0nlaws) August 6, 2024
Will Modi call her to Congratulate and apologise for his cruelty on them??
Nation wants to know!!🤔 pic.twitter.com/ijanCw4SAw
মহিলা কুস্তিগীরদের উপর বিজেপি সাংসদ তথা ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিং ও ফেডারেশন কর্তারা যৌন হেনস্থা চালিয়েছেন অভিযোগ এনে ন্যায়ের দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন কুস্তিগীররা। যাঁদের মধ্যে সামনের সারিতে ছিলেন ভিনেশ।
সেই সময় রাজধানীর রাজপথে ভিনেশকে পুলিশি নিগ্রহের শিকার হতে হয়েছিল। তাঁর চারিত্রিক হননেরও চেষ্টা হয়েছিল। প্রবল মানসিক যন্ত্রণা নিয়ে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন ও অর্জুন পুরস্কার প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে রেখে দিয়ে এসেছিলেন ভিনেশ।
Imagine Modi ji calling Vinesh Phogat if She wins a medal. I
— NILESH ~~ (@BLAZeee_OP) August 6, 2024
It would be a great conversation 🤣🤣 https://t.co/SYLiXcGID2 pic.twitter.com/kaLJO3C8sk
তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে খোলা চিঠি লেখেন ভিনেশ। তাতে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপির উপরেই। তিনি বলেছিলেন, ২০১৬ সালে রিও অলিম্পিক্সে পদক জিতে আসা সাক্ষী মালিককে বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মুখ করা হয়েছিল। তখন আমরা ভেবেছিলাম সরকার মহিলাদের জন্য ভালো কাজ করবে।
এরপরই ভিনেশ ক্ষোভের সঙ্গে জানিয়েছিলেন, মেয়েদের কি শুধু বিজ্ঞাপনের মুখ হিসেবেই ভাবা হয়? তাঁদের প্রাণাধিক প্রিয় পদকগুলির মূল্য ১৫ টাকা, এমন কথাও শুনতে হচ্ছে। সাক্ষী কুস্তি ছেড়ে দিচ্ছেন। বজরং পুনিয়া পদ্মশ্রী ত্যাগ করছেন। সেই কারণে তিনিও সরকারের দেওয়া সম্মান ফেরাচ্ছেন।
আজ ভিনেশ বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর পরই সোশ্যাল মিডিয়ায় ভিনেশদের উপর পুলিশি নির্যাতনের নানা ছবি পোস্ট করা হয়েছে। পথে থেকে প্রতিবাদ চালাতে গিয়েও ভিনেশদের উপর দিল্লি পুলিশের আক্রমণ নেমে এসেছিল। পাশে দাঁড়িয়েছিল বিরোধী রাজনৈতিক দল।
A message to BJP and Narendra Modi
— Roshan Rai (@RoshanKrRaii) August 6, 2024
- from Vinesh Phogat and her supporters#ParisOlympics pic.twitter.com/d71SiLwL7p
চাপের মুখে ব্রিজভূষণ সরলেও তিনি গ্রেফতার হননি। তাঁর পুত্রকে লোকসভা ভোটে প্রার্থীও করে বিজেপি। এই পরিস্থিতিতে অনেক নেটাগরিক লিখছেন, ভিনেশ আজ অলিম্পিক্সের আসরে বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে বিজেপির মুখে ঝামা ঘষে দিলেন।
ভিনেশ পদক থেকে এক ধাপ দূরে। এর সঙ্গে মিল রেখে একজন লিখেছেন, ভিনেশ প্রধানমন্ত্রীর ফোন পাওয়া থেকেও এক ধাপ দূরে। ভিনেশ কি মোদীর ফোন কেটে দেবেন?
भारत की बेटी.. Vinesh Phogat 🇮🇳🙌 pic.twitter.com/qszodlRwvD
— Srinivas BV (@srinivasiyc) August 6, 2024
যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বিভি শ্রীনিবাস ভিনেশকে ভারতের বেটি বলে সম্বোধন করে দুটি ভিডিও শেয়ার করেছেন। যার একটিতে দেখা যাচ্ছে, ভিনেশদের প্রতিবাদ দমনে তাঁর উপর পুলিশের নিগ্রহ, অপর ভিডিওটিতে আজ বিশ্বসেরাকে হারানোর ভিডিও।
Wrestler Vinesh Phogat has defeated the World No.1 Gold Medalist!
— Dhruv Rathee (@dhruv_rathee) August 6, 2024
What a win for India! 🇮🇳 pic.twitter.com/feHSojdO6p
লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর অন্যতম কারিগর বলে যাঁকে বলা হচ্ছে সেই ধ্রুব রাঠিও ভিনেশকে অভিনন্দন জানিয়ে পোস্ট করায় গোটা বিষয়টি এক নয়া মাত্রা পেয়েছে। ভিনেশ পদক জিতলে মোদী তাঁকে ফোন করবেন কিনা তা নিয়ে নানা পোস্ট, মিম ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications