Paris Olympics 2024: ভিনেশের পদকের দাবিতে সরব সৌরভ, দিল্লি ক্যাপিটালসের কোচ নিয়েও দিলেন বড় আপডেট
ভিনেশ ফোগাট ইস্যুতে উত্তাল ক্রীড়া বিশ্ব। শরীরে সামান্য ওজন বেশি থাকার জন্য অলিম্পিক্সের ফাইনালের আগে তাঁকে বাতিল করা হয়। ফলে নিশ্চিত হয়ে যাওয়া ভারতের একটি পদক অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের বিচারাধীন। ইতিপূর্বে সচিন তেন্ডুলকর থেকে অভিনব বিন্দ্রা ভারতের ক্রীড়া আইকনরা মুখ খুলেছেন এবং ভিনেশের পাশে দাঁড়িয়েছেন, এবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
রবিবার দুপুরে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে ভিনেশ ইস্যুতে সৌরভ বলেন, 'ভিনেশের পদক না পাওয়ার কিছু নেই। যদিও ফাইনালে ওঠার আগে যদিও নিয়ম মেনে জিতে থাকে তাহলে পদক পাবেন না কেন? কারণ প্রতিটি ইভেন্টের আগেই ওজন মাপা হয়। আমি নিয়ম সঠিক জানি না, যত সমস্ত নিয়ম নেনে সে ফাইনালে ওঠে তাহলে সোনা বা রুপোর পদক সে পেত। তাঁকে ফাইনা লের আগে বাতিল করা হলে অন্তত রুপোর পদক পাওয়ার অধিকার তাঁর আছে।'

নির্ধারিত সীমার থেকে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় মহিলাদের ৫০ কেজি কুস্তি ইভেন্টের ফাইনাল থেকে বাদ দেওয়া হয় ভিনেশ ফোগাটকে। নিশ্চিত হয়ে যাওয়া আরও একটা পদক চলে গিয়েছে বাতিলের খাতায়।পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের কোচের ইস্যুতেও মুখ খুলেছেন সৌরভ। পন্টিং অধ্যায় শেষ হওয়ার পর কে আগামী মরশুমে দিল্লি দলের কোচের পদে আসবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
পন্টিংয়ের দেশীয় কোচের পোস্টের পরিপ্রেক্ষিতে মহরাজ বলেন, আমাদের আলোচনা এখনও হয়নি, পন্টিং দেশীয় কোচ নিয়ে বলতে চাননি। ওর পোস্ট আমি দেখেছি। ও বলতে চেয়ে এমন কাউকে কোচ করা উচিৎ যিনি সারা বছর সময় দিতে পারবেন। শিবির গুলিতে যোগ দিতে পারবেন।
পাশাপাশি বাংলাদেশ ইস্যুতেও মুখ খোলেন সৌরভ। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে মহিলা টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলি শুরু হবে, তারপরেই শুরু হবে মূলপর্ব। কিন্তু বর্তমানে বাংলাদেশে যেভাবে অশান্তি হচ্ছে তাতেও বিশ্বকাপের মতো ইভেন্ট আয়োজন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, 'আমি অনেকবার বাংলাদেশে গিয়েছি, আমার ২ অক্টোবর বাংলাদেশ যাওয়ার কথা ছিল একটি আইসিসি ইভেন্টের জন্য। এখনই বিশ্বকাপ সেখানেো হবে কি হবে না সেটা বলতি পারছি না। আইসিসি বিষয়টি দেখছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে।'












Click it and Unblock the Notifications