Paris Olympics 2024: রীতিকা হুডা প্যারিসে ভারতের সপ্তম পদকের শেষ ভরসা, ওজন বাড়ানোই চ্যালেঞ্জ কুস্তিগীরের
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে ভারতের দ্বিতীয় তথা এবারের অলিম্পিক্সে সপ্তম পদক জয়ের শেষ ভরসা রীতিকা হুডা। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে।
কিছুক্ষণ পরেই সেই বাউট রয়েছে। ভিনেশ ফোগাট কিংবা আমন শেরাওয়াতকে যেভাবে ওজন কমাতে কঠোর পরিশ্রম করতে হয়েছে, রীতিকার ক্ষেত্রে বিষয়টি উল্টো।

মহিলদের হেভিওয়েট বা ৭৬ কেজি বিভাগে তিনিই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর। প্যারিসেই প্রথমবার অলিম্পিক্সে অংশগ্রহণ। আগে তিনি লড়তেন ৭২ কেজি বিভাগে। ওজন নিয়ন্ত্রণে রাখা ছিল চ্যালেঞ্জিং। গত বছর থেকে শুরু করেন ৭৬ কেজি বিভাগে নামা।
প্যারিস অলিম্পিক্সের প্রি কোয়ার্টার ফাইনালে রীতিকা হারিয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দু-বারের ব্রোঞ্জজয়ী হাঙ্গেরির বার্নাডেট ন্যাগিকে। ফল ১২-২। কোয়ার্টার ফাইনালে রীতিকার সামনে কিরগিজ কুস্তিগীর আইপেরি মেডেট কিজি। যিনি গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন, এবারের অলিম্পিক্সে শীর্ষবাছাই।
She's UNSTOPPABLE!! 🔥
— JioCinema (@JioCinema) August 10, 2024
Reetika Hooda dominated her Hungarian opponent with a 12-2 victory in her first bout & storms into the quarterfinals! Catch all the Olympic action LIVE on #Sports18 and stream FREE on #JioCinema 👈#OlympicsOnJioCinema #Paris2024 #Wrestling pic.twitter.com/tbqoXjPb2K
রীতিকার ওজন সাধারণত ৭৪ থেকে ৭৫ কেজি। ফলে ৭২ কেজিতে লড়াটা কঠিনই ছিল। এখন তাঁর ওজন ৭৮ কেজিতেও নিয়ে যেতে হয়। তারপর নানা শারীরিক কসরতের পর লড়েন ৭৬ কেজি বিভাগে। তবে অন্যদের চেয়ে রীতিকার ডায়েট চার্ট আলাদা।
ওজন নিয়ন্ত্রণে রাখতে রীতিকার তিনবেলা মিলের দরকার পড়ে। সঙ্গে থাকে অতিরিক্ত স্ন্যাক্স। মিতালি বলে এক নিউট্রিশনিস্ট রীতিকার ডায়েট চার্ট তৈরি করে দেন। রীতিকার মা নীলম মেয়ের এই বিষয়টি দেখভাল করেন।
চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রীতিকার জন্ম ২০০২ সালের ৩১ অগাস্ট। কুস্তি শুরু করেন ২০১৫ সালে। রীতিকা আগে হ্যান্ডবল খেলতেন। তাঁর রাজ্য়ের হ্যান্ডবল দল জাতীয় যুব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। তখন রীতিকার বাবা জগবীর মেয়ের কাছে জানতে চান যে, তিনি দলগত খেলাই চালিয়ে যাবেন কিনা।
বাবাকে রীতিকা বলেছিলেন, তিনি ব্যক্তিগত ইভেন্টে লড়া যায় এমন খেলাই বেছে নিতে চান। এরপরই কুস্তিতে আসা। প্যারিস অলিম্পিক্সে সোনা জেতার লক্ষ্য নিয়েই গিয়েছেন। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি ব্লেডসকে হারিয়ে রীতিকা অনূর্ধ্ব ২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৭৬ কেজি বিভাগে সোনা জেতেন।
গত বছর ৭২ কেজি বিভাগে রীতিকা ব্রোঞ্জও জিতেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ৭২ কেজি বিভাগে ওজন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাচ্ছিল। গত বছরের দ্বিতীয়ার্ধে ৭৬ কেজি বিভাগে এসেছি। কিন্তু সেখানে চ্যালেঞ্জ আরও কঠিন হয়। ফলে ট্রেনিংয়ের আগে, মাঝে, পরে খাবার খেতে হয়। এটা অন্যরকম চ্যালেঞ্জ। প্রোটিনের জন্য চিকেনও খেতে হচ্ছে। তাঁর পরিবারের কেউ চিকেন খান না। তবে মেয়ের জন্য মা যে সেমি-গ্রেভি টাইপের চিকেন রান্না করেন তা রীতিকার পছন্দের।












Click it and Unblock the Notifications