Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সগামী অ্যাথলিটদের বার্তা মোদীর, নীরজের কাছে চুরমা চাইলেন প্রধানমন্ত্রী

Paris Olympics 2024: সকালে ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের সঙ্গে মিলিত হওয়ার কয়েক ঘণ্টা পর প্যারিস অলিম্পিক্সগামী অ্যাথলিটদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর বাসভবনেই।

যাঁরা এবার প্রথম অলিম্পিক্সের আসরে যাবেন তাঁদের প্রস্তুতির বিষয়ে খোঁজ নিলেন। ভার্চুয়ালি কথা বললেন নীরজ চোপড়া, পিভি সিন্ধুদের সঙ্গে। ভারতের হকি দল-সহ কয়েকজন অ্যাথলিট এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন।

Paris Olympics 2024

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী চিয়ার ফর ভারত (#Chher4Bharat) হ্যাশট্যাগ দিয়ে লেখেন, প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব যাঁরা করবেন তাঁদের সঙ্গে কথা হলো। দেশকে গর্বিত করার জন্য তাঁদের শুভেচ্ছা জানিয়েছি। তাঁদের যাত্রাপথ, সাফল্যই ১৪০ কোটি ভারতবাসীকে আশা জোগাচ্ছে।

মোদী সকলকে সেরা পারফরম্যান্স দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অলিম্পিক্স থেকে অনেক কিছু শেখা যায়। কেউ নিজের ইভেন্টে নেমে দেশে ফোন করে তাঁর কথাই বলেন। আবার কেউ বিভিন্ন ইভেন্ট ঘুরে দেখে শেখার চেষ্টা করেন। কোন ফ্যাক্টরে পদক জেতা সম্ভব হলো তা জানার চেষ্টা করেন। ভিডিও দেখে তা আত্মস্থ করা যায়।

মোদীর কথায়, আমাদের মতো দেশ থেকে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে অ্যাথলিটরা অলিম্পিক্সের মতো কঠিন আসরে যান। নানা অসুবিধা অতিক্রম করে চলতে হয় তাঁদের। কিন্তু সকলের হৃদয়ে থাকে দেশের নাম, তেরঙা জাতীয় পতাকা। আর তা-ই ক্রীড়াবিদদের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে সাফল্যলাভে উদ্বুদ্ধ করবে বলে আশা মোদীর।

রমিতা জিন্দল হরিয়ানার, অংশ নেবেন শ্যুটিংয়ে। তাঁর সঙ্গে কথা বলার সময় মোদী বলেন, হরিয়ানায় তো ঘরে ঘরে খেলোয়া়ড়। ১৮ বছরের কম বয়সের অ্যাথলিটদের বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী। ভারতীয় অ্যাথলিটদের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে প্যারিস অলিম্পিক্সে নামবেন ধিনিধি দেসিংঘু (Dhinidhi Desinghu)। তিনি জানান, কেরলের মেয়ে হলেও কর্নাটকের হয়ে সাঁতারে অংশ নেন তিনি। অন্তিম পঙ্ঘল প্রত্য়য়ের সঙ্গে জানান, অলিম্পিক্স থেকে ফিরতে চান পদক জিতেই।

পিভি সিন্ধু ভার্চুয়ালি প্রধানমন্ত্রীকে বলেন, এই নিয়ে তৃতীয়বার অলিম্পিক্সে অংশ নিচ্ছি। ২০১৬ সালে রুপো ও ২০২০ সালে ব্রোঞ্জ জিতেছিলাম। এবার পদকের রং বদলানোর আশা রাখছি। আশা করছি, এবার পদক জিততে পারব।

সিন্ধুকে মোদী অনুরোধ করেন, যাঁরা প্রথমবার অলিম্পিক্সে যাচ্ছেন তাঁদের বার্তা দিতে। সিন্ধুর কথায়, অলিম্পিক্সের কথা ভেবে নিজেকে চাপে ফেলার প্রয়োজন নেই। অন্যান্য টুর্নামেন্টের মতোই ভাবতে হবে। কেন না, সব টুর্নামেন্টেই চাপ থাকে। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজের শক্তির উপর আস্থা রেখে খোলা মনে অলিম্পিক্সে নামার বার্তা দেন সিন্ধু।

টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়াকে প্রধানমন্ত্রী বলেন, চুরমা তো এখনও এলো না। নীরজ বলেন, এবার নিশ্চিতভাবেই হরিয়ানার চুরমা নিয়ে আসবেন। প্রথমবার অলিম্পিক্সে নেমেই সোনা জিতেছিলেন। এবার সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান। নীরজ চানান, ট্রেনিং ভালোই চলছে। মাঝেমধ্যে চোট সমস্যার কারণ হচ্ছে বলে বেছে বেছে টুর্নামেন্ট খেলছেন। তবে অলিম্পিক্সে নামবেন পদকের লক্ষ্যেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+