Paris Olympics 2024: জোড়া পদকে মনুর ইতিহাস! সরবজ্যোৎকে নিয়ে ভাকের দখলে নিলেন পিস্তলের ব্রোঞ্জ

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের ও সরবজ্যোৎ সিং।

মনু ভাকের ভারতের প্রথম শ্যুটার হিসেবে দুটি অলিম্পিক্স পদক ঝুলিতে পুরলেন। তাঁর সামনে থাকছে পদক জয়ের হ্যাটট্রিকের হাতছানিও।

Paris Olympics 2024

ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে ভারতের সামনে ছিল ওহ ইয়ে জিন ও লি ওনহো। জিন ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন। লি ছিলেন ব্যক্তিগত বিভাগে চতুর্থ স্থানে। ফলে ভারতের লড়াই মোটেই সহজ ছিল না।

ভারত অবশ্য ফাইনালে উঠেছিল তৃতীয় স্থান অধিকার করে, কোরিয়ার চেয়ে এগিয়ে থেকেই।

প্রথম শটে এগিয়ে যায় কোরিয়া। সরবজ্যোৎ ৮.৬ মারায় সমস্যায় পড়ে ভারত, মনু মারেন ১০.২। দ্বিতীয় শটে ভারত এগিয়ে যায়। মনু শট ছিল ১০.৭, সরবজ্যোৎ মারেন ১০.৫। তৃতীয় শটেও লিড বজায় রাখে ভারত। মনু ও সরবজ্যোৎ মারলেন ১০.৪ করে। চতুর্থ শটের পরে ৬-২-এ এগিয়ে ভারত। মনু মারলেন ১০.৭, সরবজ্যোৎ ১০।

পঞ্চম শটেও ভারত ব্যবধান বাড়িয়ে এগিয়ে যায় ৮-২-এ। মনু মারেন ১০.৫, সরবজ্যোৎ মারেন ৯.৬। এরপর টাইমআউট নেয় কোরিয়া। ষষ্ঠ শটে লিড নেয় কোরিয়া। মনু মারেন ১০, সরবজ্যোৎ ১০.২। ৮-৪-এ এগিয়ে থাকার সময় ভারত নেয় টাইমআউট।

সপ্তম শটে ভারত লিড নিল। মনু মারেন ১০.৬, সরবজ্যোৎ ৯.৪। ভারত এগিয়ে যায় ১০-৪ ব্যবধানে। সরবজ্যোৎ যখন দুর্বল শট মেরেছেন তখন ভারতের পরিত্রাতা হয়ে দাঁড়ান মনু। অষ্টম শটে মনু ৮.৩ মারেন, সরবজ্যোৎ ১০.২। ফলে কোরিয়া ব্যবধান কমিয়ে করে ১০-৬।

নবম শটের পর ভারত ব্যবধান বাড়িয়ে করে ১২-৬। মনু মারেন ১০, সরবজ্যোৎ ১০.৫। দশম শটের পর ভারত এগিয়ে যায় ১৪-৬ ব্যবধানে। মনু মারেন ১০.৫, সরবজ্যোৎ মারেন ১০.৩। একাদশ শটে জেতে কোরিয়া। মনু মারেন ৯.৬, সরবজ্যোতের স্কোর ৯.৭।

দ্বাদশ শট জেতে কোরিয়া। ভারতের লিড কমে হয় ১৪-১০। মনু মারেন ৮.৩, সরবজ্যোৎ ১০.২। যদিও ত্রয়োদশ শটেই পদক নিশ্চিত হয়ে যায় ভারতের। মনু মারেন ৯.৪, সরবজ্যোৎ ১০.২। যার ফলে ভারত ১৬-১০ ব্যবধানে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়।

এবারের অলিম্পিক্সে এটি ভারতের দ্বিতীয় পদক। ১০ মিটার এয়ার পিস্তলে ভারতকে প্রথম পদকটি জিতিয়েছিলেন মনু। সেখানেও ব্রোঞ্জ জেতেন তিনি। আর আজ জিতলেন মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ। ভারতের প্রথম শ্যুটার হিসেবে তাঁর ঝুলিতে জোড়া অলিম্পিক্স পদক। ১৯০০ সালে নর্মান প্রিচার্ড অ্যাথলেটিক্সে ২টি রুপো জিতেছিলেন। ভারত স্বাধীনতা লাভের পর প্রথম ক্রীড়াবিদ হিসেবে একই অলিম্পিক্স থেকে দুটি পদক জেতার ঈর্ষণীয় নজির গড়লেন মনু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+