Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024 Live Updates: নিশান্তের পদক হাতছাড়া, ভালো লড়েও হার মেক্সিকোর বক্সারের কাছে

শনিবার প্যারিস অলিম্পিক্সের অষ্টম দিন। আজ আরও একটি পদক জয়ের দুয়ারে ভারত। মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল ইভেন্টে নামছেন ভারতের মনু ভাকের। চলতি অলিম্পিক্সে তৃতীয় পদক জয়ের হাতছানি তাঁর সামনে। শ্যুটিংয়ে মহিলাদের স্কিট বাছাই পর্বের ইভেন্টে নামবেন রাজা ধীলোঁ ও মহেশ্বরী চৌহান নামবেন। শেষ রাতে বক্সিংয়ে নামবেন নিশান্ত দেব। সেমিফাইনালে উঠলেই পদক নিশ্চিত হয়ে যাবে তাঁর।

এছাড়া গল্ফ, ডিঙি রেস , তিরন্দাজি সহ নানাবিধ ক্রীড়াক্ষেত্রে নামবেন ভারতীয়রা। প্যারিস অলিম্পিক্সের যাবতীয় খবরের টাটকা তথ্য একনজরে। অলিম্পিক্সের যাবতীয় আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Paris Olympics 2024

Aug 04, 2024, 12:39 am IST

পদক হাতছাড়া নিশান্তের

পুরুষদের ৭১ কেজি বিভাগের বক্সিং কোয়ার্টার ফাইনালে নিশান্ত দেব হেরে গেলেন মেক্সিকোর দ্বিতীয় বাছাই মার্কো আলোনসো ভার্দে আলভারেজের কাছে। মেকিস্কোর বক্সার জিতলেন ৪-১-এ।
Aug 04, 2024, 12:20 am IST

একটু পরেই রিংয়ে নিশান্ত

পুরুষদের ৭১ কেজি বিভাগের বক্সিং কোয়ার্টার ফাইনালে নিশান্ত দেবের সামনে মেক্সিকোর দ্বিতীয় বাছাই মার্কো আলোনসো ভার্দে আলভারেজ। জিতলেই ভারতের পদক নিশ্চিত হবে।
Aug 03, 2024, 7:46 pm IST

নিখাতের বার্তা

প্যারিসে পদকের প্রত্যাশা থাকলেও তা পূরণ করতে পারেননি নিখাত জারিন। হতাশ না হয়ে আগামী দিনে আরও শক্তিশালী প্রত্যাবর্তনের বার্তা দিলেন ভারতীয় মহিলা বক্সার।
Aug 03, 2024, 6:18 pm IST

ফাই‌নালের দৌড়ে মহেশ্বরী

মহিলাদের শ্যুটিংয়ের স্কিটের যোগ্যতার প্রথম তিনটি সিরিজে ভারতের মহেশ্বরী চৌহান ২৩, ২৪ এবং ২৪ স্কোর করেছেন৷ ফাইনালে জায়গা পাওয়ার দৌড়ে তাঁর থাকার সম্ভাবনা রয়েছে। ২৯ জন শুটারের সেরা ৬ জন ফাইনালে উঠবেন। রবিবার সকালে শেষ দুই রাউন্ড অনুষ্ঠিত হবে।
Aug 03, 2024, 5:33 pm IST

হতাশ করলেন দীপিকা

মহিলাদের তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষের কাছে হারলেন দীপিকা কুমারী। ৪-৬ ফলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন দীপিকা।
Aug 03, 2024, 5:29 pm IST

টান টান লড়াই

মহিলাদের তিরন্দাজির কোয়ার্টার ফাইনাল পর্বে টান টান লড়াই চলছে। ম্যাচের ফল ৪-৪।
Aug 03, 2024, 5:26 pm IST

২ ‌নম্বর সেটে হারলেন

২ নম্বর সেটে হারলেন দীপিকা কুমারী। ম্যাচের ২-২।
Aug 03, 2024, 5:22 pm IST

এগিয়ে দীপিকা

শুরু হচ্ছে মহিলাদের তিরন্দাজির কোয়ার্টার ফাইনাল পর্ব। দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষের সামনে দীপিকা। প্রথম সেট জিতে ২-০ ফলে এগিয়ে দীপিকা
Aug 03, 2024, 4:36 pm IST

শ্যুটিং আপডেট

মহি‌লাদের শ্যুটিংয়ে স্কিট বাছাই পর্বে ভারতের রাজা ধীলোঁ ২৭ নম্বরে এবং মহেশ্বরী চৌহান ১৪ ন‌ন্বরে আছেন দ্বিতীয় রাউন্ডের পর।
Aug 03, 2024, 3:51 pm IST

গল্ফেও হতাশা জনক পারফর‍্যান্স

গল্ফেও হতাশাজনক পারফরম্যান্স ভারতের। ৩৫ নম্বরে আছেন ভারতের শুভঙ্কর শর্মা।
Aug 03, 2024, 2:36 pm IST

হেরে গেলেন ভজন

ইন্দোনেশিয়ার দিয়ান্দা চৈরুনিসার বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে নির্ণায়‌ক সেটে হেরে গেলেন ভজন কৌর। ৫-৬ ফলে হেরে আরও একবার স্বপ্নভঙ্গ হল ভারতের।
Aug 03, 2024, 2:26 pm IST

পিছিয়ে পড়লেন ভজন

তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে ভজন কৌর ইন্দোনেশিয়ার দিয়ান্দা চৈরুনিসার বিরুদ্ধে পিছিয়ে আছেন। তৃতীয় সেটের পর ২-৪ ফলে পিছিয়ে আছেন ভজন।
Aug 03, 2024, 2:18 pm IST

কোয়ার্টার ফাইনালে দীপিকা

তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে জার্মানির মিশেল ক্রোপেনকে ৬-৪ ফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারী।
Aug 03, 2024, 2:05 pm IST

শুরু তিরন্দাজি ইভেন্ট

মহিলা তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে জার্মানির মিশেল ক্রোপেনের বিরুদ্ধে নামলেন দীপিকা কুমারী. ভারতীয় তিরন্দাজ ৩-১ ফলে এগিয়ে আছেন।
Aug 03, 2024, 1:20 pm IST

পদকের স্বপ্ন অধরা

মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করলেন ভারতের মনু ভাকের।
Aug 03, 2024, 1:14 pm IST

২ নম্বরে মনু

৭টি সিরিজের পর ২ নম্বরে রয়েছেন ভারতীয় শ্যুটার মনু ভাকের।
Aug 03, 2024, 1:11 pm IST

তৃতীয় স্থানে মনু

৫টি সিরিজের পর ১৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন ভারতের মনু ভাকের।
Aug 03, 2024, 1:09 pm IST

জেনে নিন নিয়ম

প্রতিটি শ্যুটার 5টি শটের ১০টি সিরিজ পায়। শ্যুটার যদি ১০.২ বা তার বেশি গুলি করে তবে একটি সিরিজে একটি পয়েন্ট দেওয়া হয়। যদি তারা না করে তবে তারা একটি পয়েন্ট পাবে না। এলিমিনেশন শুরু হবে ৩টি সিরিজের পর।
Aug 03, 2024, 1:06 pm IST

দ্বিতীয় স্থানে মনু

তৃতীয় সিরিজের পর ২ নম্বরে আছেন ভারতের মনু ভাকের।
Aug 03, 2024, 1:04 pm IST

শুরু মনুর ইভেন্ট

শুরু হল মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল ইভেন্ট। ভারতীয়দের লক্ষ্য মনু ভাকেরের দিকে। তাঁকে ঘিরে পদকের বিরাট প্রত্যাশা দেশবাসীর।
Aug 03, 2024, 12:46 pm IST

শুরু শনিবারের ইভেন্ট

দিনের শুরুতেই মহিলাদের স্কিট ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে নেমেছেন ভারতের রাজা ধীঁলো, মহেশ্বরী চৌহান।
Aug 03, 2024, 12:14 pm IST

সোনা জিতে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব

ব্যাডমিন্টনে মিক্সড ডাবলসে সোনা জয়ের পর সতীর্থ তথা প্রেমিকা হুয়াং ইয়াকিওংকে বিয়ের প্রস্তাব দিলেন লিউ ইউচেন। চিনের ব্যাডমিন্টন জুটির অভিনব কীর্তি।
Aug 03, 2024, 11:21 am IST

লক্ষ্য সোনা

ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত জানিয়েছেন তাঁরা প্যারিসে এসেছেন নবম সোনা জয়ের লক্ষ্য নিয়ে।
Aug 03, 2024, 10:48 am IST

বিস্ফোরক অর্জুন বাবুতা

অলিম্পিক্সে শ্যুটিংয়ে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছে অর্জুন বাবুতার। দেশে ফিরেই পাঞ্জাব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় শ্যুটার। রাজ্য সরকারের থেকে কোনও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুললেন।
Aug 03, 2024, 9:41 am IST

নজরে দুই মার্কিন মহিলা

অলিম্পিক্সে আজ আছে মহিলাদের ১০০ মিটার ফাইনাল। নজর থাকবে আমেরিকার শাকারি রিচার্ডসন, শেলি অ্যান ফ্রেজার প্রাইস, ডিনা অ্যাশার স্মিথের দিকে। এছাড়া জিমন্যাস্টিক্সে নামছেন সিমোন বাইলস।
Aug 03, 2024, 9:38 am IST

নজরে তিরন্দাজি

তিরন্দাজিতে মহিলাদের প্রি-কোয়ার্টার ফাইনালে নামছেন দীপিকা কুমারী ও ভজন কউর। শুক্রবার একটুর জন্য পদক হাতছাড়া করেন অঙ্কিতা-ধীরজ জুটি। বর্ষীয়ান দীপিকার সামনে পদক জয়ের হাতছানি রয়েছে।
Aug 03, 2024, 9:35 am IST

মনুর লক্ষ্য তৃতীয় পদক

প্যারিস অ‌লিম্পিক্সে ইতিমধ্যেই দুটি পদক জিতে নিয়েছেন ভারতীয় মহিলা শ্যুটার মনু ভাকের। আজ মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল নামছেন তিনি। মনুর লক্ষ্য তৃতীয় পদক জয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+