Paris Olympics 2024: এক সুতোর জন্য পদকের স্বপ্নভঙ্গ, প্যারিসে ভারতের চতুর্থ স্থানের তালিকায় কারা?

পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে প্যারিস অলিম্পিক্সে যাত্রা শুরু করেছিল ভারত। মোট ১১৭ জন ক্রীড়াবিদ এবার প্যারিসের গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি‌লেন।‌ ইতিমধ্যেই দশম দিন অতিক্রান্ত হয়েছে। মঙ্গলবার অলিম্পিক্সের ১১তম দিন। কিন্তু এখনও পর্যন্ত পদকের বিরাট প্রত্যাশা সেইভাবে পূরণ হয়নি। মাত্র ৩টি পদক এসেছে ভারতের ঘরে। তিনটি ব্রোঞ্জই এসেছে শ্যুটিং ইভেন্ট থেকে।

হয়ত তিনটি পদক এখনও পর্যন্ত এসেছে। কিন্তু একটুর জন্য পদক হাতছাড়া আরও একাধিক। শ্যুটিং থেকে তিরন্দাজি, এমনকি ব্যাডমিন্টন একাধিক ইভেন্টে এখনও পর্যন্ত ভারতের স্থান হয়েছে চতুর্থ। কোথাও যেন কাপ আর ঠোঁটের মাঝে এক সুতো দূরত্ব থেকে যাচ্ছে। এবারের অলিম্পিক্সে এখনও পর্যন্ত ভারতের চতুর্থ স্থানাধিকারী কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Paris Olympics

প্রথমেই আসা যাক লক্ষ্য সেনের কথায়। এবার শুরু থেকেই পুরুষদের ব্যাডমিন্টনে ভালো খেলছিলেন লক্ষ্য সেন। কিন্তু সেমিফাইনালে ভিক্টর আলেক্সসেনের কাছে ছন্দপতন হয়, এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচে লি জি জিয়ার কাছে হেরে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।

তিরন্দাজিতে মিক্সড ইভেন্টে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছে অঙ্কিতা ভকত-ধীরাজ বোম্মাদেভারা জুটির। ব্রোঞ্জ জয়ের ম্যাচে আমেরিকার কাছে পদক একটুর জন্য হাতছাড়া হয় তাঁদের। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে উঠেছিলেন অর্জুন বাবুতা। কিন্তু চতুর্থ হয়েই শেষ করতে হয় তাঁকে।

ভারতের মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিৎ সিং নারুকা চিনের কাছে ৪৩-৪৪ পয়েন্টে হেরে শ্যুটিংয়ে স্কিটের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ হাতছাড়া করনে।মাত্র ১ পয়েন্টের ব্যবধানে পদক হাতছাড়া হয়ে যায় ভারতের।
এরআগে শ্যুটিংয়ের আরও একটি ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করে ভারত। মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেছিলেন মনু ভাকের। ভারতীয় মহিলা শ্যুটার দুটি ব্রোঞ্জ পদক জিতলেও তৃতীয় পদক জয়ের দুয়ারেই তাঁকে থামতে হয়।

সোমবারের সন্ধ্যাটা এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিক্সের ইতিহাসে ভারতের সবথেকে খারাপ সময় হিসেবেই থাকবে। কারণ প্রায় একই সময়ে দুটি ব্রোঞ্জ জয়ের ম্যাচে নেমেছি‌ল ভারত। একদিকে লক্ষ্য সেন অন্যদিকে মহেশ্বরী-অনন্ত। কিন্তু কোন ইভেন্টেই পদক এল না।

এছাড়া নিশান্ত দেব, নিশা দাহিয়া, লাভ‌লিনা একটা ম্যাচ জিততে পারলেই পদক নিশ্চিত ছিল। ভারতের অলিম্পিক ইতিহাসে চতুর্থ স্থানাধিকারীর সংখ্যা কম নেই। পিটি উষা থেকে জয়দীপ কর্মকার, দীপা কর্মকার একাধিক অ্যাথলিটকেই অলিম্পিক্সে চতুর্থ স্থানে থামতে হয়েছে। প্যারিসে আরও একাধিক নাম যুক্ত হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+