Paris Olympics 2024: শুরুতেই ধাক্কা খেলেন লক্ষ্য সেন, প্রথম ম্যাচের জয় বাতিল হল ভারতীয় শাটলারের

অলিম্পিক্সের শুরুতেই দুভার্গ্যের শিকার ভারতী। শাটলার লক্ষ্য সেন। প্যারিস অলিম্পিক্সের প্রথম ম্যাচে গুয়েতমালার প্রতিপক্ষ কেভিন কর্ডনকে হারিয়েছিলেন ভারতের লক্ষ্য সেন। কিন্তু কেভিন কর্ডন চোটের জন্য নাম প্রত্যাহার করায় প্রথম ম্যাচে লক্ষ্য সেনের জয় মুছে ফেলা হল।

গ্রুপ পর্বের ম্যাচে কেভিন কর্ডনকে দাঁড়াতেই ভারতের লক্ষ্য সেন। স্ট্রেট গেম-এ ২১-৮, ২২-২০ স্কোরলাইনে কর্ডনকে নাস্তানাবুদ করে হারান ভারতীয় ব্যাডমিন্টন তারকা। তিন বছর আগে এই কর্ডন-ই টোকিও অলিম্পিকে সকলকে চমকে দিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কিন্তু কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লক্ষ্য সেনের এই জয় মুছে গেল অলিম্পিক্সের রেকর্ড থেকে। কারণ লক্ষ্য সেনের এই জয় খারিজ হয়ে গিয়েছে।

Paris Olympics

এই প্রসঙ্গে জানা গিয়েছে, কর্ডন কনুইয়ের চোটের কারণে প্যারিস অলিম্পিক্স থেকেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। যার জেরে লক্ষ্য সেনের অলিম্পিক্সের প্রথম রাউন্ডের জয়কে বাতিল করা হয়েছে। কারণ কর্ডনের বিরুদ্ধে লক্ষ্য সেনের এই জয় আর গণণা করা হবে না। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা জানিয়েছেন, নতুন করে সূচি তৈরি করা হয়েছে।আপাতত প্ৰথম ম্যাচ জিতেও স্ট্যান্ডিংয়ে জিরো পয়েন্টে আটকে রইলেন।

বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার নিয়ম অনুযায়ী কর্ডন সরে যাওয়ায় লক্ষ্যর ম্যাচ 'বাতিল' করা হয়েছে। গ্রুপ স্টেজে যদি কেউ নাম প্রত্যাহার করে নেন, তাহলে তাঁর খেলা সব ম্যাচ 'ডিলিট' করে দেওয়া হয়। যার অর্থ জেতা ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্ট পাচ্ছেন না লক্ষ্য। তাঁর পয়েন্ট এখন শূন্য। 'এল' গ্রুপ এখন খেলা হবে তিনজন প্রতিযোগীর মধ্যে।

জটিল গ্রুপে রয়েছেন লক্ষ্য সেন, এর মধ্যে প্রথম ম্যাচে তাঁর জয় বাতিল হওয়ায় চাপ আরও বাড়ল।ভারতীয় শাটলারকে এই গ্রুপে একমাত্র খেলোয়াড়, যাঁকে তিনটি ম্যাচ খেলতে হবে।যেখানে বাকি প্রতিযোগীরা দুটি করে ম্যাচ খেলবেন, সেখানে তাঁকে কর্ডনের ম্যাচসহ মোট তিনটি ম্যাচ খেলতে হবে। যার মধ্যে আজ লক্ষ্যকে নামতে হবে বেলজিয়ামের জুলিয়ান কারাগির বিরুদ্ধে।

অলিম্পিক্সে পোডিয়ামে উঠার টার্গেট নিয়েই প্যারিসে গিয়েছেন লক্ষ্য সেন। চলতি অলিম্পিক্সে যাদের নিয়ে প্রত্যাশা সবথেকে বেশি তাদের মধ্যে অন্যতম লক্ষ্য সেন। অলিম্পিক্স গেমসে পডিয়াম ফিনিশের লক্ষ্য রাখা একটি কঠিন কাজ, বিশেষ করে যারা তাদের অভিষেক করছে তাদের জন্য। ভারতের ২২ বছর বয়সী ব্যাডমিন্টন তারকা, লক্ষ্য সেনের জন্য, চ্যালেঞ্জটি অপরিসীম। এৱই মধ্যে নিতয়মের জটিলতার মধ্যে পড়লেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+