Paris Olympics 2024: নীরজ চোপড়ার সঙ্গে মনু ভাকেরের বিয়ের কথা কি পাকা? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া
Paris Olympics 2024: অলিম্পিক্সে জ্য়াভলিনে ভারতের জোড়া পদকজয়ী নীরজ চোপড়া কি বিয়ে করছেন মনু ভাকেরকে? সোশ্যাল মিডিয়া সরগরম এই চর্চা নিয়ে।
ওয়ানইন্ডিয়া হিন্দির ভাইরাল ভিডিও দেখে অনেকেই নানা কমেন্ট করছেন। যদিও বেশ কিছু কমেন্ট বেশ আপত্তিকরও।

মনু ভাকের প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন। প্যারিস থেকে কয়েক দিনের জন্য দেশে ফিরেছিলেন মনু। তারপর মাকে নিয়ে তিনি যান প্যারিসে। সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে। আর তারপরই তিনি যে ক্যামেরাবন্দি হন, তা নিয়েই শোরগোল।
Manu Bhaker's mother having a chat with Neeraj Chopra. pic.twitter.com/Zh10VCsiZA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 12, 2024
দুটি ভাইরাল ভিডিওর একটি দেখা যাচ্ছে নীরজ চোপড়ার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলছেন মনুর মা সুমেধা ভাকের। যে হাত দিয়ে নীরজ জ্যাভলিন ছোড়েন নীরজ, সেই হাতটি মনুর মা নিজের মাথাতেও ঠেকান। এরপরও কিছুক্ষণ ধরে তাঁকে নীরজের সঙ্গে একান্তে কথা বলতে দেখা যায়।
আরেকটি ভিডিওয় দেখা গিয়েছে নীরজ আলাদাভাবে কথা বলছেন মনুর সঙ্গে। নীরজ ও মনুর ছবি তুলতে দেখা গিয়েছে মনুর মাকে। এই ভিডিও দেখেই কেউ কমেন্টে লিখেছেন, রিস্তা পাক্কা। অর্থাৎ বিয়ের সম্পর্ক পাকা। মনুর সঙ্গে নীরজের কথা বলার ভিডিও দেখে কেউ জল্পনা করছেন, নীরজই মনুকে বিয়ের প্রস্তাব দিলেন কিনা।
মনুর মায়ের সঙ্গে নীরজের কথোপকথন দেখে কেউ লিখেছেন, বিয়ের আশ্বাস পেতেই কি নীরজের হাত মাথায় ঠেকালেন মনুর মা? কেউ আবার মজা করে লিখেছেন, মনুর মা বোধ হয় জানতে চাইলেন নীরজ পণ হিসেবে কী কী চাইছেন। জনৈক লিখেছেন, সব মা চান মেয়েকে উপযুক্ত পাত্রের হাতে তুলে দিতে। অলিম্পিক্সে ভারতের সফলতম নীরজের চেয়ে আর কে উপযুক্ত পাত্র হতে পারেন মনুর জন্য?
যদিও বাস্তব হলো, এমন কোনও বিষয় নেই। প্যারিসে মনু ও তাঁর মায়ের সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তাই হয়েছে। যেভাবে মনু ও নীরজকে জড়িয়ে নানাবিধ অনভিপ্রেত কমেন্ট আসছে, তা দেখে অলিম্পিক্সে পদকজয়ীদের সম্মানহানির প্রতিবাদও করছেন কেউ কেউ।
উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে নীরজ চোপড়া জেতেন রুপো। মনু ভাকের জেতেন দুটি ব্রোঞ্জ। এবারের অলিম্পিক্সে দেশের প্রথম পদকটি মনুই এনে দিয়েছিলেন। ১০ মিটার এয়ার পিস্তলে মহিলাদের বিভাগে ব্রোঞ্জ। এরপর সরবজ্যোৎ সিংকে নিয়ে জেতেন মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ। মনু টোকিও অলিম্পিক্সে সাফল্য পাননি। আর এবার দারুণ প্রত্যাবর্তন করে অলিম্পিক্সে জোড়া পদক যেমন জিতেছেন, তেমনই অনেক বাণিজ্যক সংস্থাও মনুকে মুখ করতে তৈরি।












Click it and Unblock the Notifications