Paris Olympics 2024: চক দে ইন্ডিয়া, শেষ আটের আগে অস্ট্রেলিয়া-বধ, অলিম্পিক হকিতে ৫২ বছরের খরা কাটাল ভারত
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ৫২ বছরের খরা কাটাল ভারতীয় হকি দল। কোয়ার্টার ফাইনালে নামার আগে যা আত্মবিশ্বাস বাড়াল হরমনপ্রীত সিংয়ের দলের।
১৯৭২ সালের পর আজই প্রথম অলিম্পিক হকিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল ভারত। হরমনপ্রীত সিংয়ের জোড়া গোলের পাশে গোল পেলেন অভিষেক। ভারতের জয় ৩-২ গোলে।

ভারত পুল বি-র প্রথম ম্যাচে পিছিয়ে থেকেও হারিয়েছিল নিউজিল্যান্ডকে। আর্জেন্তিনার বিরুদ্ধে পিছিয়ে থেকেও ড্র করে। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধেও জিতেছিলেন হরমনপ্রীতরা। গতকাল প্রথম পরাজয়ের সাক্ষী থাকতে হয়েছিল। বেলজিয়ামের কাছে হারে ভারত।
তার কয়েক ঘণ্টার মধ্যে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্তিনাকে হারাল ভারত। ১৯৭২ সালে শেষবার অলিম্পিক্সে আর্জেন্তিনাকে ৩-১ গোলে ভারত পরাস্ত করেছিল। আজকের জয় ৩-২ গোলে। প্রথম কোয়ার্টারেই ভারত ২-০ গোলে এগিয়ে যায়।
১২ মিনিটে অভিষেক গোল করেছিলেন। এর এক মিনিট পরেই গোল অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের। দ্বিতীয় কোয়ার্টারে ২৫ মিনিটের মাথায় থমাস ক্রেগের গোলে ব্যবধান কমায় আর্জেন্তিনা। বিরতিতে ভারত এগিয়ে ছিব ২-১ গোলে।
তৃতীয় কোয়ার্টারে ৩২ মিনিটে হরমনপ্রীতের দ্বিতীয় গোল ভারতকে এগিয়ে দেয় ৩-১ ব্যবধানে। চতুর্থ কোয়ার্টারে ব্যবধান কমালেও হার বাঁচাতে পারেনি অস্ট্রেলিয়া। ৫৫ মিনিটে ব্লেক গোভার্স আর্জেন্তিনার দ্বিতীয় গোলটি করেন। ম্যাচ জিতলেও অবশ্য পুল বি-র শীর্ষস্থান দখল করতে পারেনি ভারত।
বেলজিয়াম এবার পুরুষদের হকিতে চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে। তারা ১২ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। ভারত ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়া এদিন দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হলো। তাদের পয়েন্ট ৯। আর্জেন্তিনা ৪ ম্যাচে ৭ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে রয়েছে চারে। আজ নিউজিল্যান্ড খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, বেলজিয়ামের সামনে আর্জেন্তিনা।
অলিম্পিক্সে পুরুষদের হকিতে ১৯৭৬ সালে ভারতকে ৬-১ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ১৯৭৬ সালের প্লে-অফে ১-১ থাকার পর শ্যুটআউটে অজিদের কাছে ৪-৫ গোলে হারে ভারত। ১৯৮৪ সালের অলিম্পিক্সে হকিতে ভারতকে ৪-২ গোলে হারায় অস্ট্রেলিয়া।
১৯৯২ সালে অস্ট্রেলিয়া ১-০ গোলে হারায় ভারতকে। ২০০০ সালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ফল ছিল ২-২। ২০০৪ সালের অলিম্পিক্সে অস্ট্রেলিয়ার কাছে ৩-৪ গোলে পরাস্ত হয় ভারত। টোকিও অলিম্পিক্সে অস্ট্রেলিয়ার কাছে ১-৭ গোলে লজ্জার পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। এদিনের জয় সেই ক্ষতে প্রলেপ দিল।
হকির কোয়ার্টার ফাইনাল পর্বের ম্য়াচগুলি রয়েছে অগাস্টের চার তারিখ। ভারতের প্রতিপক্ষের নাম এখনও চূড়ান্ত হয়নি।












Click it and Unblock the Notifications