Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics: রঙ মলিন হয়ে গেল কয়েক মাসেই, অলিম্পিক্স পদকের গুণগত মান নিয়ে সরব হলেন হার্দিক সিং

প্যারিস অলিম্পিক্সের পদকের মান নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল। অলিম্পিক্সে অংশগ্রহণ এবং পদক জয় যে কোনও ক্রীড়াবিদের স্বপ্ন থাকে। অলিম্পিক্সে পদক জয় একজন ক্রীড়াবিদের জীবনে সবথেকে বড় সাফল্য। কিন্ত সেই পদকের গুণগত মান এতটাই খারাপ যে কয়েক মাসের মধ্যেই তা জীর্ণ হতে শুরু করেছে।

অলিম্পিক্সের পদকে এবার ছিল আইফেল টাওয়ারের লোহার টুকরো। বিখ্যাত ফরাসি ‌জুলেয়ার্স এবার পদক তৈরির বরাত পেয়েছিল। কিন্তু তার পরেও পদকের মান খারাপ খাকার অভি্যোগ উঠছে, ভারতীয় হকি দল ২০২০ সালের পর ২০২৪ সালেও ব্রোঞ্জ পদক জিতেছে। ভারতীয় দলের সদস্য হার্দিক সিং সরব হলেন পদকের গুণগত মান খারাপ হওয়া ‌নিয়ে। একটি পডকাস্ট অনুষ্ঠানে পদকের মান নিয়ে হতাশার কথা প্রকাশ করেন হার্দিক।

প্যারিস অলিম্পিক্সে সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ পদকের ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে শেষ পর্যন্ত প্যারিসেও পদক জেতে ভারতীয় হকি দল। সদ্য শেষ হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ফাইনালে চিনকে হারিয়ে সোনার পদক জিতেছেন ভারত। ফলে ভারতীয় হকি এখন সাফল্যের মধ্যেই রয়েছে। কিন্তু এরইমধ্যে মন খারাপ হার্দিক সিংয়ের। কারণ অ‌লিম্পিক্সের পদকের রঙ খসে যেতে শুরু করেছে।

হকি তারকা হার্দিক বলেন, 'আমরা শুনেছিলাম অলিম্পিক্সের পদকে আইফেল টাওয়ারের লোহার টুকরো আছে, আশা করেছিলাম সেটা সত্যি। আয়োজকদের কর্তব্য ছিল ভালো পদক তৈরি করা, কিন্তু সেটা হয়নি। ১ সপ্তাহের মধ্যেই পদকটি জীর্ণ হতে শুরু করে। কিন্তু তার পরেও আমি বলব এটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমি আমার শরীরে অলিম্পিক্স রিংয়ের একটা ট্যাটু করিয়েছি। আমার কাজ অসম্পূর্ণ রয়েছে এখনও। আমি চাই আগামী অলিম্পিক্সে সোনা জিততে।'

এই পডকাস্ট অনুষ্ঠানে ডলি চাইওয়ালার প্রসঙ্গও উঠে এসছে। কয়েকদিন আগেই বিমানবন্দরে তাদের বিড়ম্বনার কথা তুলে ধরেছিলেন হার্দিক। এই প্রসঙ্গে ভারতীয় হকি তারকা বলেছেন, 'আমি বিমানবন্দরে আমি নিজে এই ঘটনার সাক্ষী ছিলাম, যেখানে আমি হরমনপ্রীত, মনপ্রীতের মতো হকি খেলোয়াড়ারা উপস্থিত ছিলাম। ডলি চাইওয়ালাও সেখানে ছিল। সাধারণ মানুষরা নিজেরাই তাঁর সঙ্গে সেলফি তুলেছিলেন এবং আমাদের চিনতেই পারেনি। আমরা একে অপরের দিকে তাকাতে শুরু করলাম, বেশ অস্বস্তি বোধ করছিলাম।'

দেশের হয়ে পদক জয়ের পরও তাদের মানুষ চিনতে পারছেন না, এটা সত্যিই হতাশার। সেই হতাশার কথাই ব্যক্ত করেছেন হার্দিক, যা ‌নিয়ে বিতর্ক তুঙ্গে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+