Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে কাল ভারতের মূল ফোকাস হকিতে, নামছেন নীরজ-ভিনেশরা

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারত টোকিও অলিম্পিক্সের সাতটি পদক জয়ের নজির ছুঁতে পারবে কিনা তা স্পষ্ট হবে চলতি সপ্তাহেই। তবে পদকের সংখ্যা ১০ হওয়া কঠিন।

আপাতত তিনটি পদকই এসেছে। চলতি অলিম্পিক্সে ভারত অন্তত রুপো নিশ্চিত করে ফেলবে হকি সেমিফাইনাল জিতলেই। কাল একাদশ দিনে অভিযান শুরু করছেন হেভিওয়েটরাও।

Paris Olympics 2024

কাল ভারতের পুরুষ টেবল টেনিস দল রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হচ্ছে চিনের। এই ইভেন্ট শুরু ভারতীয় সময় বেলা দেড়টা থেকে। ভারতীয় দলে রয়েছেন অচন্ত শরৎ কমল, হরমীত দেশাই ও মানব ঠক্কর। ভারতের প্রতিপক্ষ চিন শীর্ষবাছাই ও সোনা জয়ের দাবিদার।

বেলা ২টো ৫০ মিনিটে মহিলাদের ৪০০ মিটার রিপেচেজ রাউন্ডে নামবেন ভারতের কিরণ পাহাল। প্রতিটি রেপেচেজ রাউন্ডের সেরা এবং দ্বিতীয় স্থানে থাকা সেরা ২ জন যাবেন সেমিফাইনালে।

বেলা ১টা ৪৫ মিনিট নাগাদ জ্যাভলিনে বাছাই পর্ব বা কোয়ালিফিকেশন রাউন্ড থাকছে। তাতে নজর থাকবে টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার দিকে। এ ছাড়া ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনাও জ্যাভলিনের ফাইনালে জায়গা পাকা করার লড়াইয়ে অংশ নেবেন।

জেনা রয়েছেন গ্রুপ এ-তে। তাঁর ইভেন্ট শুরু হবে বেলা ১টা ৫০ মিনিট থেকে। নীরজ আছেন গ্রুপ বি-তে। ফলে নীরজের গ্রুপের বাছাই পর্ব বিকেল ৩টে ২০ মিনিট থেকে। কোয়ালিফিকেশন মান ৮৪ মিটারের। সেরা ১২ থ্রোয়ার যাবেন ফাইনালে।

কুস্তিতে মহিলাদের ৫০ কেজি বিভাগে কাল অভিযান শুরু করবেন ভিনেশ ফোগাট। বিকেল তিনটে থেকে রয়েছে রাউন্ড অব সিক্সটিনের দ্বৈরথ। এতে জয় পেলে ভিনেশ কোয়ার্টার ফাইনালে নামবেন বিকেল ৪টে ২০ মিনিটে।

সেমিফাইনালে উঠতে পারলে ভিনেশের ইভেন্টের শেষ চারের দ্বৈরথ কাল রাত ১০টা ২৫ মিনিটে শুরু হবে। এই বিভাগের রেপেচেজ রাউন্ড রয়েছে বুধবার। তার পরের দিন রয়েছে পদকের লড়াই।

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মহিলাদের টিটি-র দলগত কোয়ার্টার ফাইনালে ভারত মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা জার্মানির। ভারত ইতিমধ্যেই চতুর্থ বাছাই রোমানিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ভারতীয় দলে রয়েছেন সৃজা আকুলা, মনিকা বাত্রা ও অর্চনা কামাথ।

রাত সাড়ে ১০টা থেকে পুরুষদের হকির সেমিফাইনালে ভারত খেলবে জার্মানির বিরুদ্ধে। ১৯৮০ সালের পর অলিম্পিক্স হকির ফাইনালে ভারত উঠতে পারে কিনা সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+