Paris Olympics 2024: হর্নের ক্লাসে চাঙ্গা ভারতের হকি দল, পদক-ভাবনা দূরে রেখে বড় পরিকল্পনা ফুলটনের

Paris Olympics 2024: টোকিওয় ৪১ বছরের খরা মিটিয়ে অলিম্পিক হকিতে পদক জিতেছিল ভারতের পুরুষ হকি দল। এবার পদকের রং বদলাতে প্রত্যয়ী হরমনপ্রীত সিংয়ের দল।

যদিও ভারতের হকি দলের কোচ ক্রেগ ফুলটন আগেভাগে পদকের আশ্বাস দিতে নারাজ। তার কারণও তুলে ধরলেন।

Paris Olympics 2024

১৪ মাস আগে ভারতীয় হকি দলের দায়িত্ব নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফুলটন। দল যেভাবে অনুশীলন করেছে, যেমন ছন্দে রয়েছে, তাতে ভালো ফল হবে বলে আশাবাদী তিনি। যদিও তাঁর যুক্তি যেহেতু অলিম্পিক্সে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে ফারাক খুব বেশি নয়, ফলে পদকের বিষয়ে এখনই কিছু বলা যায় না।

ইতিমধ্যেই গেমস ভিলেজে পৌঁছে গিয়েছে ভারতীয় হকি দল। তার আগে অ্যাডভেঞ্চারার মাইক হর্নের ক্লাসে সুইৎজারল্যান্ডে গোটা দলকে হাজির করিয়েছিলেন। মনোবল চাঙ্গা করার জন্য। ফুলটনের কথায়, স্বল্প ও দীর্ধমেয়াদি পরিকল্পনা করেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রস্তুতিও ভালোই রয়েছে।

মাইক হর্নকে নিয়ে সুইৎজারল্যান্ডে ট্রেনিং ক্যাম্পের সুফল মিলবে বলেও আশাবাদী ফুলটন। পারস্পরিক আস্থা গড়ে তোলা, দলগত সংহতির মতো বিষয়গুলিতে জোর দেওয়া হয়েছে। সুইৎজারল্যান্ডে ট্রেনিংয়ের পাশাপাশি নেদারল্যান্ডসেও নয় দিনের প্রস্তুতি সেরেছে ভারত। প্র্যাকটিস ম্যাচও খেলেছে।

অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম রিডের প্রশিক্ষণাধীন ভারত টোকিও অলিম্পিক্সে পদক জিতেছিল। তাতে ভারতীয় দলের উপর প্রত্যাশা যে বেড়ে গিয়েছে তা সম্পর্কে ওয়াকিবহাল ফুলটন। ভারতীয় হকির ঐতিহ্যের কথা মাথায় রেখেই সাফল্য এনে দিতে চান।

ফুলটনের কথায়, আমরা অলিম্পিক্সে নামার জন্য প্রস্তুত। প্রথম তিনটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আপাতত সেদিকেই ফোকাস রাখছি। উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সে খেলা ১১ জনকে রাখা হয়েছে ১৬ জনের দলে। পাঁচজন এবারই প্রথম অলিম্পিক্স খেলবেন।

ফুলটন ২০১৮ সালে বিশ্বকাপ ও টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী বেলজিয়াম দলের সহকারী কোচ ছিলেন। তাঁর কথায়, কে অভিজ্ঞ, কে প্রথম অলিম্পিক্স খেলছেন সেটা বড় নেয়। সেরা ছন্দে থাকা প্লেয়ারদের নিয়েই সঠিক একাদশ সাজাতে চাইছেন। দলের ভারসাম্য যাতে সঠিক থাকে গুরুত্ব দিচ্ছেন সেদিকেই।

ভারতের গ্রুপ বেশ কঠিন। টোকিওয় সোনাজয়ী বেলজিয়াম ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, আর্জেন্তিনা, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। ২৭ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ। ২৯ জুলাই আর্জেন্তিনা, ৩০ জুলাই আয়ারল্যান্ড, ১ অগাস্ট বেলজিয়াম ও ২ অগাস্ট আর্জেন্তিনার বিরুদ্ধে খেলা রয়েছে।

ফুলটনের কথায়, যে কোনও দিন কেউ যে কোনও দেশকে হারাতে পারে। তবে আমরা ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে চাইছি। ফলে মূল ফোকাস নিউজিল্যান্ড ম্যাচে। তারপর একে একে প্রতিপক্ষ অনুযায়ী পরিকল্পনা করব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+