Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Neeraj Chopra: নীরজ ডায়মন্ড লিগে হ্যাটট্রিকের লক্ষ্যে, নজরে মুরলীও! চোপড়াকে নিয়ে কমেডিয়ানের ভিডিও ভাইরাল

Neeraj Chopra: জ্যাভলিনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আর কয়েক ঘণ্টা পরেই ফের ট্র্যাকে নামছেন নীরজ চোপড়া। জুরিখ ডায়মন্ড লিগে। ডায়মন্ড লিগ জয়ের হ্যাটট্রিক করার পাশাপাশি ডায়মন্ড লিগ ফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়াতে চান নীরজ।

ডায়মন্ড লিগ ফাইনাল ইউজিনে (Eugene) হবে সেপ্টেম্বরের ১৬ ও ১৭ তারিখ। তার আগে আজ রাতে ভারতীয় সময় রাত ১২টা ১২ মিনিটে শুরু নীরজদের জ্যাভলিন ইভেন্ট।

Neeraj Chopra: নীরজ ডায়মন্ড লিগে হ্যাটট্রিকের লক্ষ্যে, নজরে মুরলীও!

জুরিখ ডায়মন্ড লিগে পদকের লক্ষ্যে নামবেন ১০ থ্রোয়ার। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, অলিম্পিক্সের পাশাপাশি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে একটি সোনা ও রুপো জিতেছেন নীরজ। প্রথম ভারতীয় হিসেবে জিতেছেন ডায়মন্ড ট্রফি। জান জেলেজনি ও আন্দ্রেয়াস থোরকিলডসেনের পর বিশ্বের তৃতীয় জ্যাভলিন থ্রোয়ার হিসেবে একই সময়ে নীরজের দখলে রয়েছে অলিম্পিক ও বিশ্ব খেতাব।

নীরজ তাঁর কাঙ্ক্ষিত ৯০ মিটারের থ্রো উপহার দিতে পারেন কিনা সেদিকে রয়েছে সকলের নজর। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতার জন্য নীরজ সতর্ক ছিলেন যাতে চোট না লাগে। সেই সোনা জয়ের পর তিনিই বলেছিলেন, পরের প্রতিযোগিতায় ৯০ মিটারের থ্রো নিশ্চিত করা তাঁর লক্ষ্য। ডায়মন্ড লিগ ক্রমতালিকায় এই মুহূর্তে নীরজ আছেন তিনে। জাকুব ভাদলেত ও জুলিয়ান ওয়েবারের পরেই।

Neeraj Chopra: নীরজ ডায়মন্ড লিগে হ্যাটট্রিকের লক্ষ্যে, নজরে মুরলীও!

জুরিখ ডায়মন্ড লিগই চলতি মরশুমে জ্যাভলিনের শেষ ইভেন্ট। এরপর হবে ফাইনাল, যেখানে অংশ নেবেন প্রথম ছয়ে থাকায় জ্যাভলিন থ্রোয়াররা। ভাদলেচের পয়েন্ট ২১, ওয়েবারের ১৯, নীরজের ১৬। ফলে নীরজকে শক্ত চ্যালেঞ্জেরই মোকাবিলা করতে হবে। কেন না, ২১ জুলাই মোনাকো ডায়মন্ড লিগে তিনি নামতে পারেননি। দোহা ও লসানের ইভেন্টে সোনা জেতায় তিনিই ছিলেন শীর্ষে।

নীরজের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতা এবং আর প্রজ্ঞানন্দর বিশ্ব দাবায় রানার-আপ হয়ে ফেরায় এই দুই খেলার প্রতি আগ্রহ বাড়ছে। তা নিয়েই বেঙ্গালুরুর কমেডিয়ান দানিশ সাইত (Danish Sait) একটি মজাদার ভিডিও বানিয়েছেন। দাবা খেলার অনুশীলনে ঝুঁকি নেই। কিন্তু জ্যাভলিন ছোড়ার অনুশীলনে সতর্ক থাকার বার্তাই তিনি দিতে চেয়েছেন।

জুরিখ ডায়মন্ড লিগে নজর থাকবে মুরলী শ্রীশঙ্করের দিকেও। দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি ডায়মন্ড লিগে পোডিয়াম ফিনিশ করেছিলেন, প্যারিসে ব্রোঞ্জ জিতে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্যর্থতা ঝেড়ে ফেলে তিনি ঘুরে দাঁড়াতে মরিয়া। পুরুষদের লং জাম্প ইভেন্ট শুরু আজ রাত ১১টা ৫৪ মিনিটে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+