নীরজ চোপড়া ব্র্যান্ড ভ্যালুতে টেক্কা দিলেন হার্দিককে, মনু ভাকেরের কাছেও চমকপ্রদ প্রস্তাবের ছড়াছড়ি

Brand Value: নীরজ চোপড়া ও মনু ভাকের- দুজনের দখলেই রয়েছে অলিম্পিক্সের জোড়া পদক। টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা ও প্যারিসে রুপো জিতেছেন নীরজ চোপড়া।

মনু ভাকের প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। আর তারপর থেকেই দুজনের ব্র্যান্ড ভ্যালু ঊর্ধ্বগামী।

Brand Value

মনু প্যারিস অলিম্পিক্সে নিজের শেষ ইভেন্টেও পদকের আশা জাগিয়েছিলেন। ২৫ মিটার পিস্তলের ফাইনালে তিনি চতুর্থ হন। ফলে পদকের হ্যাটট্রিক সম্ভব হয়নি। এরপর নীরজের সঙ্গে মনু ও তাঁর কথোপকথনের ভিডিও ভাইরাল হয়। তা থেকে ছড়ায় নীরজ ও মনুর সম্ভাব্য বিয়ের গুঞ্জন।

যদিও দুই পরিবারের তরফেই বিষয়টিকে অস্বীকার করা হয়েছে। মনু নিজেও জানিয়েছিলেন, নীরজের সঙ্গে বিভিন্ন ইভেন্টের মধ্যে কথা বলা নতুন কিছু নয়। অলিম্পিক্সের আসরে সাফল্যের নিরিখে নীরজের ব্র্যান্ড ভ্যালু পিছনে ফেলে দিয়েছে কয়েকজন ক্রিকেটারকে। মনুও দুরন্ত গতিতে ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে চলেছেন।

ফিনান্সিয়াল অ্যাডভাইসরি ফার্ম ক্রলের পরিসংখ্যান উদ্ধৃত করে ইকনমিক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নীরজের ব্র্যান্ড ভ্যালু ২৯.৬ মিলিয়ন থেকে বেড়ে ৪০ মিলিয়ন মার্কিন ডলার পেরিয়ে গিয়েছে, যা প্রায় ৩৩০ কোটি টাকা।

অলিম্পিক্সের আগে নীরজের ব্র্যান্ড ভ্যালু হার্দিক পাণ্ডিয়ার সমান ছিল। তবে এখন হার্দিককে পিছনে ফেলে দিয়েছেন নীরজ। ক্রিকেটার বাদে অন্যান্য ক্রীড়াবিদদের মধ্যে নীরজের ব্র্যান্ড ভ্যালুই সবচেয়ে বেশি এবং তিনি এই নিরিখে ব্যবধান বাড়িয়ে চলেছেন।

বছর বাইশের মনু ভাকের সম্প্রতি সফট ড্রিঙ্ক সংস্থা থামসআপের সঙ্গে দেড় কোটি টাকার চুক্তি সেরেছেন। মনুর এনডোর্সমেন্ট ফি প্রতি বছর চুক্তিপিছু ছিল ২৫ লক্ষ টাকা। বর্তমানে তা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। একটি সর্বভারতীয় দৈনিককে আইওএস স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্টের সিইও তথা এমডি নীরব কুমার জানিয়েছেন, মনুকে মুখ করতে ইতিমধ্যেই ৪০টি সংস্থা প্রস্তাব দিয়েছে। পদক না পেলেও ভিনেশ ফোগাটের এনডোর্সমেন্ট ফি-ও চারগুণ বেড়েছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+