National Games: চোটের সমস্যাকে সঙ্গী করেই অভূতপূর্ব পারফরম্যান্স প্রণতির, কোন মন্ত্রে পেলেন সাফল্য?
বৃহস্পতিবারই জাতীয় গেমসে অভিযান শেষ করেছে বাংলা। এবারের জাতীয় গেমস থেকে বাংলার সবচেয়ে বেশি ১২টি পদক এসেছে জিমন্যাস্টিক্সে থেকে। পাঁচটি করে সোনা ও রুপো এবং ২টি ব্রোঞ্জ। এবার জিমন্যাস্টিক্সে উজ্জ্বল পারফরম্যান্স করছেন বঙ্গ কন্যা প্রণতি দাস। দলগত ও ব্যক্তিগত ইভেন্ট মিলে তাঁর ঝুলিতে তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক।
চোট আঘাতের সমস্যাকে সঙ্গী করেই এবার জাতীয় গেমসে অংশগ্রহণ করেন প্রণতি দাস। চোট আঘাত থেকে শুরু করে অনেক প্রতিকূলতা ছিল কিন্তু সেই সব কিছুকে দূরে ঠেলে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের প্রণতি দাস বাংলার মুখ উজ্জ্বল করলেন। সেই সঙ্গে প্রমাণ করলেন এই মুহূর্তে তিনিই দেশের অন্যতম সেরা জিমন্যাস্ট।

উত্তরাখণ্ড থেকে ফেরার পথে ট্রেনেই ওয়ান ইন্ডিয়াকে ফোনে নিজের অনুভূতির কথা প্রকাশ করলেন প্রণতি। তিন বছর আগেই বিবাহ হয় তাঁর। খেলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বামী কৌশিক ঘোষ এবং শ্বশুরবাড়ির অন্যদের অকুণ্ঠ সমর্থনের কথা জানালেন। তাঁর কথায়, আমি শ্বশুরবাড়ির সদস্যদের সহযোগিতা বাদ দিলে খেলা চালিয়ে যেতে পারতাম না। সেইসঙ্গে মা বাবা এবং কোচের আর্শীবাদ আছে।
চোটের সমস্যাকে সঙ্গী করে জাতীয় গেমসে অংশ নেন প্রণতি। এই প্রসঙ্গে তিনি বলেন, আমার পায়ে একটা চোট রয়েছে। চিকিৎসকরা বলেছেন অতিরিক্ত চাপ নিলে ভেঙেও যেতে পারে। কিন্ত আমি ঝুঁকি নিয়েই খেলে যাচ্ছি। মনের জোরকে সঙ্গী করেই জাতীয় গেমসে অংশ নিয়েছে। ২০১৫ সাল থেকে এই সমস্যা শুরু হয়েছে তখন থেকেই খেলে যাচ্ছি। কিন্তু এবারের চোটটা গুরুতর।
২০১১ সাল থেকে জাতীয় গেমসে অংশ নিচ্ছেন প্রণতি। এবারে নিজের সাফল্য প্রসঙ্গে প্রণতি বলেন, আমি এইবার প্রথম তিনটি সোনা জিতলাম। এর আগে কখনও একসঙ্গে তিনটে সোনা পায়নি। এত বছরের পরিশ্রমের দাম পেলাম বলা যায়। এত পরিশ্রমের পর মনে হচ্ছে ফল পেলাম। আমার মা-বাবার আর্শীবাদ আছেন, কোচ জয়প্রকাশ চক্রবর্তী থেকে টুম্পা দেবনাথের কাছেও আমি কৃতজ্ঞ।
মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অ্যাপারেটাস ফ্লোর এক্সারসাইজে সোনা জিতেছেন বাংলার প্রণতি দাস। তাঁর স্কোর ছিল ১১.৯৬৭। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের মহিলাদের বিভাগে সবাইকে পিছনে ফেলেন সোনা জেতেন বাংলার প্রণতি। ১০.৩০০ স্কোর করেন প্রণতি দাস। গতকাল দলগত ইভেন্টেও সোনা জয় করেছিলেন পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও সোনা জিতেছেন।
বাংলার জিমন্যাস্ট হলেও জাতীয় গেমসে প্রতিনিধিত্ব করেন ওডিশার হয়ে। বাংলায় পরিকাঠামো থেকে অ্যাথলিটদের সাহায্যের যে পর্যাপ্ত আছে তা নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে অন্য অ্যাথলিটদের মতো অনেক অভিমানই জমে আছে প্রণতির মনেও।
জাতীয় গেমসে পদক জিতে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করা হয়েছে। যদিও প্রণতি বলছেন, অন্যদের কথা বলতে পারব না আমি তো আগে থেকেই সরকারি চাকরি করি। অনেক অ্যাথলিটই রেলে চাকরি করেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications