যেকোনও সময় আমার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে : সাইনা নেহওয়াল
চোট নিয়ে ভাবনা সাইনাকে জর্জরিত করে রেখেছে। তা সত্ত্বেও শেষপর্যন্ত কি হয় তা দেখতে আগ্রহী তিনি। সাইনা বলছেন, শেষ অবধি কী হবে কেউ জানে না। তবে আমি পরিশ্রম করে যেতে চাই।
নয়াদিল্লি, ৩ নভেম্বর : হাঁটুর অস্ত্রোপচারের পর ব্যাডমিন্টন কোর্টে ফেরার আগেই নতুন আশঙ্কার কথা শোনালেন ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। বললেন, মাঝে মাঝে মনে হচ্ছে আমার ব্যাডমিন্টন কেরিয়ার এই চোটের কারণেই বোধহয় শেষ হয়ে যাবে।
চোট কাটিয়ে আগামী ১৫ নভেম্বর থেকে চায়না সুপার সিরিজ প্রিমিয়ারে খেলার কথা সাইনার। তার আগে তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যাথলেটিক্স কমিশনের সদস্যও ঘোষিত হয়েছেন।

তবে রিও অলিম্পিকে যাওয়ার আগেই হাঁটুর চোট কাবু করে সাইনাকে। তা সত্ত্বেও তিনি রিও অলিম্পিকে কোর্টে নামেন, তবে বেশিদূর এগোতে পারেননি। একেবারে শুরুর দিকেই বিদায় নিতে হয় সাইনাকে।
তবে চোট নিয়ে ভাবনা সাইনাকে জর্জরিত করে রেখেছে। তা সত্ত্বেও শেষপর্যন্ত কি হয় তা দেখতে আগ্রহী তিনি। সাইনা বলছেন, শেষ অবধি কী হবে কেউ জানে না। তবে আমি পরিশ্রম করে যেতে চাই। যে জায়গাগুলিতে খামতি রয়েছে সেখানে উন্নতি করতে চাই।
সাইনার মতে, আগামী এক বছরের লক্ষ্য ধরে নিয়ে তিনি এগোতে চান। কারণ চোট নিয়ে তিনি আগামিদিনে কতদূর এগোতে পারবেন তা নিয়ে সাইনা নিজেও সন্দিহান। ফলে সময় নিয়ে কেরিয়ারকে দীর্ঘস্থায়ী করার ভাবনা রয়েছে সাইনার। তবে শেষপর্যন্ত কি হয় সেটাই দেখার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications