Manu Bhaker: শ্যুটিং ছেড়ে এবার ক্রিকেট শিখছেন মনু! প্রশিক্ষণ নিচ্ছেন সূর্যকুমারের কাছে?
প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে জোড়া পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন মনু ভাকের। অলিম্পিক্সের পর আপাতত ছুটিতে রয়েছেন ভারতীয় শ্যুটার। ছুটির এই সময়টা দারুনভাবেই উপভোগ করছেন। প্রতিদিনই কোনও না কোন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ছুটির এই সময়েই নিজের শখগুলোও পূরণ করার কথা আগেই জানিয়েছেন মনু। শ্যুটিংয়ের পর এবার কি ক্রিকেট শিখবেন মনু ভাকের।
শনিবারই ২২ বছর বয়সী একজন ডে-আউটের জন্য তিনজন ভারতীয় ক্রিকেট তারকাদের নাম উল্লেখ করেছেন।তিনি ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সচিন তেন্ডুলকর, এমএস ধোনি এবং বিরাট কোহলির নাম নিয়েছিলেন। রবিবার সোশ্যাল মিডিয়ায় সূর্যকুমার যাদবের সঙ্গে ছবি পোস্ট করে নতুন মাত্রা যোগ করলেন মনু।

শ্যুটিংয়ের পাশাপাশি ক্রিকেট যে তাঁর বড্ড প্রিয় সেকথা আগেও উল্লেখ করেছেন অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় কন্যা। শনিবার মনু জানিয়েছিলেন ভারতের ক্রীড়াবিদদের মধ্যে সচিন তেন্ডুলকার, ধোনি স্যার (এমএস ধোনি) এবং বিরাট কোহলির সঙ্গে এক ঘন্টাও কাটানো সম্মানের বিষয় হবে তাঁর জন্য।
Learning techniques of a new sport with the Mr. 360 of India! @surya_14kumar 💪 pic.twitter.com/nWVrwxWYqy
— Manu Bhaker🇮🇳 (@realmanubhaker) August 25, 2024
রবিবার সকালে মনু গিয়েছিলেন হরিয়ানার ঝাঝর জেলায় তাঁর দাদু-দিদার বাড়িতে। সেখানে তাঁকে রাজকীয় ভাবেই অভ্যর্থনা জানানো হয়। অলিম্পিক্সে জোড়া পদকজয়ীকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতোই। দীর্ঘদিন পর এই বাড়িতে এসে নিজের খুশি গোপন করেননি মনু নিজেও। মনুর আগমনে গোটা এলাকাতে কার্যত উৎসবের মেজাজ দেখা যায়।
Paris Olympics: ধোনির থেকে পেয়েছেন শিক্ষা, চাকরির থেকেও স্বপ্নিল বেশি গুরুত্ব দিয়েছেন খেলাকে
মনু ভাকেরই ভারতের একমাত্র ক্রীড়াবিদ, যিনি একই অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন। মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেছিলেন মনু ভাকের। ভারতীয় মহিলা শ্যুটার দুটি ব্রোঞ্জ পদক জিতলেও তৃতীয় পদক জয়ের দুয়ারেই তাঁকে থামতে হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications