রাজ্যে শান্তি ফেরাতে শাহকে চিঠি মীরাবাঈদের, পদক ফেরতের হুঁশিয়ারি

সাক্ষী-বজরংদের আন্দোলনের মধ্যেই কেন্দ্রের অস্বস্তি বাড়ালেন মণিপুরের ক্রীড়াবিদরা। রাজ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মীরবাঈ চানু সহ অন্য ক্রীড়াবিদরা। যত তাড়াতাড়ি সম্ভব মণিপুরে শান্তি ফেরানোর আর্জি জানিয়ে আট দফা দাবিতে মণিপুরী ক্রীড়াবিদরা চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে সমস্ত পুরস্কার ও পদক ফিরিয়ে দেওয়া হুঁশিয়ারিও দিয়েছেন ক্রীড়াবিদরা।

প্রতিবাদকারী ক্রীড়াবিদদের তালিকায় রয়েছেন অলিম্পিক পদকজয়ী মীরাবাঈ চানু, ভারতীয় মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ওইনাম বেম বেম দেবী, অর্জুন পুরস্কারজয়ী ভারোত্তোলক কুঞ্জরানি দেবী,অলিম্পিয়ান জুডোকা লিকমাবাম শুশিলা দেবী , বক্সার এল সরিতা দেবী, ধ্যানচাঁদ পুরস্কারপ্রাপ্ত অনিতা চানু, এবং দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত (বক্সিং) এল ইবমচা সিং।

১

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে ক্রীড়াবিদরা লিখেছেন, হিংসার জেরে বন্ধ রয়েছে একাধিক জাতীয় সড়ক। তার জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। অবিলম্বে হিংসা থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। দ্রুত সমস্যার সমাধান না নিজেদের সমস্ত পদক ও পুরস্কার ফিরিয়ে দেবেন ক্রীড়াবিদরা।

বিগতএক মাসের বেশি সময় ধরে অশান্ত উত্তর পূর্বের এই রাজ্য। দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে গত মাসখানেকের বেশি সময় ধরে জ্বলছে মণিপুর। ইতিমধ্যেই হিংসায় প্রাণ হারিয়েছেন ৮০ জনের বেশি। তবে সেনা ও আধা সেনা নামিয়ে এবং কার্ফু জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি রাজ্যের বিজেপি সরকার। ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে রয়েছে। কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে সরব হলেন রাজ্যের ক্রীড়াবিদরা।

২

এছাড়া মণিপুরে শান্তি ও সমৃদ্ধি ফেরাতে এবং রাজ্যে শান্তি বিঘ্নিত করে এমন কোনও কার্যকলাপ কঠোরভাবে মোকাবিলা করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি মণিপুর হিংসায় নিহতদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন অমিত শাহ। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই ক্ষতিপূরণ দেবে। জানা গিয়েছে, নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়াও, পরিবারের একজনের চাকরির ব্যবস্থাও করা হবে।

৩

দিল্লিতে একদিকে চলছে কুস্তিগীরদের আন্দোলন। যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজ ভূষণের বিরুদ্ধে শাস্তির দাবিতে গত ১ মাসের বেশি সময় ধরে চলছে সাক্ষী-বজরংদের আন্দোলন কর্মসূচি। পদক ফেরত নয় সরাসরি তাঁরা গঙ্গায় নিক্ষেপ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কুস্তি কাঁটার মধ্যেই কেন্দ্রের অস্বস্তি বাড়ালেন মীরাবাঈ চানু, বেম বেম দেবীরা। দুই সমস্যাকে দ্রুত সামলানোই বড় চ্যালেঞ্জ কেন্দ্রের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+