দ্য গ্রেট খলির পাশে 'বামন' কোহলি, ছবি দেখলে হাসি চাপতে পারবেন না
ফ্রেন্ডশিপ ডে-তে দ্য গ্রেট খলির সঙ্গে দেখা করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি
রবিবারই কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে ধুয়ে- মুছে সাফ করে দিয়েছে কোহলি ব্রিগেড। আর রাতেই ভারতীয় অধিনায়ক দেখা করলেন ভারতের আরেক রত্ন দ্য গ্রেট খলির সঙ্গে। উপলক্ষ্য ছিল ফ্রেন্ডশিপ ডে। একটি রেস্তোরাঁয় দুজনে দেখা করে একসঙ্গে ছবিও পোস্ট করলেন বিরাট কোহলি। সেই ছবি দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা।
৭.১ ফিটের খলির পাশে বামনের মতই দেখাচ্ছে কোহলিকে। এমনিতে কোহলির উচ্চতাও কম নয়। ৬ ফিট লম্বা না হলেও ৫.৯ ফিটের কোহলিকে বেঁটে বলা যায় না কোনওভাবেই। কিন্তু দৈত্যাকার খলির পাশে দাঁড়িয়ে কোহলিকে একেবারেই লিলিপুটের মতই লাগছে। বিরাট অবশ্য এসব নিয়ে মাথা না ঘামিয়ে খলির সঙ্গে কাটানো সময় ব্যাপক উপভোগ করেছেন ভারতীয় অধিনায়ক।
It was Great to meet The Great Khali, what a guy! 💪🤼 pic.twitter.com/FoUhHMWFcX
— Virat Kohli (@imVkohli) August 6, 2017
In front of khali u r look like child 😊😊
— Sabana Khan (@sabanakhan_real) August 6, 2017
Click it and Unblock the Notifications